পুষ্পা ড্রেস ও কাঁচা বাদাম ড্রেসে জমজমাট ঈদের বাজার গুলো
পুষ্পা ড্রেস ও কাঁচা বাদাম ড্রেসে জমজমাট ঈদের বাজার গুলো
পুষ্পা ড্রেস ও কাঁচা বাদাম ড্রেসে সম্পর্কে প্রিয় পাঠক আপনাদের সাথে আজকে আলোচনা করব। সামনে আসছে আমাদের পবিত্র ঈদুল আযহা।
আযহার উপলক্ষে বাংলাদেশের মানুষজন ভিড় জমাচ্ছে শপিংমলে বা কোন টেইলার্সের দোকানে এরকম বিভিন্ন মার্কেটে। মুসলিমদের একটি প্রধান ধর্মীয় অনুষ্ঠান।
ঈদুল আযহা বিশ্বের প্রত্যেকটা মুসলমানি অনুষ্ঠান উদযাপন করে থাকেন। এবারের আজহার আকর্ষণীয় দুইটি ড্রেস যা হলো একটি পুষ্পরাজ ও অন্যটি কাচা বাদাম।
এই দুটি ড্রেস মানুষের ভিতরে অনেক হই চই দেখা যায় এবং শপিংমল, মার্কেট বা দোকান যাই কিছু বলেন না কেন সব জায়গায় মানুষের অনেকটা ভিড়।
দোকানে ক্রেতাদের দেখা যায় পুষ্পরাজ ও কাচা বাদাম ড্রেস কেনার জন্য অনেক উৎসাহিত। ড্রেস হলো ইন্ডিয়ান একটি বলিউড সিনেমার নাম। সিনেমার নায়িকা যে ড্রেস পরে বা ডান্স করে সেই ড্রেসের ডিজাইনে পুষ্প ড্রেস বানানো হয়েছে।
অন্যদিকে কাচা বাদাম ড্রেসের ডিজাইন নেওয়া হয়েছে কিছুদিন পূর্বে কাঁচাবাজার নামে একটা গান ভাইরাল হয়। কাচা বাদাম গানের মিউজিক ভিডিওতে যে ড্রেস পরে গান করেন সেই ড্রেসের ডিজাইন হল কাচা বাদাম ড্রেস।
পুষ্পা ও কাচা বাদাম ড্রেসের ক্রেতাদের চাপ দেখা যায় রাজধানীতে। রাজধানীর ইসলামপুর, চকবাজার ও সদরঘাটের শপিংমল গুলোতে অনেক ভিড় দেখা যায়।
রাজধানীতে রাত দিন সমান তালে ক্রয়-বিক্রয় চলে। ঈদ আসলে সবাই একটু ইউনিক পোশাক খুজে বা নতুন কোন নিউ ডিজাইনের পোশাক।
এবারের ঈদের নিউ ডিজাইন হলো পুষ্পা ও কাচা বাদাম ড্রেস। ঈদ মানেই আনন্দ ঈদ মানে খুশি। ঈদ আসলেই প্রত্যেকটা পরিবার নতুন সাজে সাজে।
বিভিন্ন ধর্মের কিছু কিছু মানুষও ঈদ পালন করে। ঈদের দিন প্রত্যেকটা মানুষ সবাই সবার সাথে পূর্বের রাগ কষ্ট ভুলে গিয়ে একে অপরের সাথে কোলাকুলি করে।
সবাই আল্লাহর কাছে প্রার্থনা করে যে আগামী প্রতিটি বছর বা প্রতিটা দিন যেনো আমরা অনেক ভালো থাকি। পুষ্পা ড্রেস চারটি কালারে পাওয়া যায় সবুজ, লাল, নীল ও মিষ্টি কালার।
অন্যদিকে কাচা বাদাম ড্রেসে 6 কালারে পাওয়া যায়। রাজধানীর চকবাজারের এক ব্যবসায়ী বলেন বর্তমানে পুষ্পা ও কাচাবাদাম ড্রেসের ক্রেতাদের অনেক চাহিদা।
আমি গত তিন চার দিনে প্রায় চার হাজার থেকে সাড়ে চার হাজার পুষ্পা ও কাচাবাদাম ড্রেস সেল করেছি। এবারের ঈদে পুষ্পা ও কাচা বাদাম ড্রেসের অনেক চাহিদা মেয়েরা বাজারে আসলেই প্রথম জিজ্ঞেস করেন পুষ্পা ও কাচা বাদাম ড্রেস আছে কিনা।
2000 থেকে 6000 টাকার মধ্যে বিক্রি হচ্ছে এই থ্রি পিস গুলো। ঈদের যেমন তরুণীদের পছন্দ বিভিন্ন রঙের বিভিন্ন ডিজাইনের থ্রি পিস তেমনি মধ্যবয়সী নারী বা মহিলাদের পছন্দ বিভিন্ন কালারের শাড়ি।
ইসলাম-পুর ও চক বাজারের দোকান গুলোতে আগের মতই কাতান, জামদানি, টাঙ্গাইল সিল্ক, ও তাঁদের শাড়ি পাওয়া যায়। আর এগুলো মধ্যবয়সী নারীদের চাহিদার শীর্ষে।
তাঁতের শাড়ির সবসময় একটু দাম কম থাকে কিন্তু এ বছর তাদের শাড়িতে কিছু ইউনিক নকশা নিয়ে আসা হয়েছে কিছু নতুন ডিজাইনের কারণে তাঁতের শাড়ির দাম অনেক বেশি।
শিশুদের জন্য রয়েছে অভিজাত দোকানগুলোতে রং বেরংগের অনেক পোশাক। বাজারে আগের চেয়ে পোশাকের দাম অনেক বেশি কিন্তু পোশাকের মান বাড়ানো হয়নি।
সদরঘাটের এক ব্যবসায়ী বলেছেন যে বর্তমানে কেনাকাটার চাপ অনেক বেশি সেজন্য শুক্রবার বন্ধের দিনেও দোকানপাট খোলা রাখি।
বর্তমানে কেনাকাটার চাপ থাকার কারণে চোর বেড়ে গেছে অনেক তাই এ সপ্তাহে মাইকিং করে দেওয়া হয়েছে পুরো বাজারে ক্রেতাদের সতর্ক থাকার জন্য বলা হয়েছে।
বর্তমানে শহরের চোরের উৎপত্তি বেড়ে যাওয়ায় আইন শৃঙ্খলা বাহিনী মোতায়ন করেছেন যেন বাজারে আপত্তিকর কোনো ঘটনা না ঘটে। এছাড়া বর্তমান বাজারে আরো কিছু থ্রি পিস বা পেন্ট এসেছে যেমন কেজিএফ ও RRR নামের প্যান্ট।
ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করে এসব নাম বলে বিক্রেতারা। কাঁচা বাদাম গানটি জনপ্রিয় হওয়ার কারণে এর নামে ড্রেস বানানো হয়েছে। ড্রেসগুলো অনেক বিক্রিও হচ্ছে।
প্রতিবছর ঈদ উৎসবের কারণে বেশি মুনাফা বা অনেক লাভের আশায় কিছু ব্যবসায়ীরা এই ধরনের নাম ব্যবহার করে। বর্তমানের পুষ্পা , কাচা বাদাম, কেজিএফ ও আর আর এ পোশাকগুলো বেশিরভাগ ভারত থেকে আমদানি করা হয়েছে।
