পদ্মা সেতুর টোল তালিকা ২০২২ এবং পদ্মা সেতুর টোল কোন যানবাহনে কত
পদ্মা সেতুর টোল তালিকা ২০২২ এবং পদ্মা সেতুর টোল কোন যানবাহনে কত
পদ্মা সেতুর টোল তালিকা ২০২২ এবং পদ্মা সেতুর টোল কোন যানবাহনে কত। সেতুর টোল তালিকা প্রজ্ঞাপন জারি করেছে সরকার। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর চূড়ান্ত করা হয় পদ্মা সেতুর টোল। ফেরির তুলনায় পদ্মা সেতুর টোল একটু বেশি হলেও কম সময়ে স্বস্তিতে গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে মানুষ। দেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা সেতু চালু হওয়ার এখন অপেক্ষায় পদ্মা সেতুর টোল কত নির্ধারণ করা হয়েছে তা জানতে অপেক্ষায় সাধারণ মানুষ।
গত 28 এপ্রিল পদ্মা সেতুর টোল এর হাট প্রস্তাব করে অনুমোদন পাঠায় প্রধানমন্ত্রীর দপ্তরে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর সেটি এখন প্রজ্ঞাপন আকারে প্রকাশিত হলো। 6 কিলোমিটারের বেশি দীর্ঘ এ পদ্মা সেতু পাড়ি দিতে মোটরসাইকেলের খরচ হবে 100 টাকা। প্রাইভেট কার বা জীপের জন্য 750 টাকা, পিকআপ 1200, বড় বাস 2400 , ছোট ট্রাক 1600 , মাযারী ট্রাক 2100, মাইক্রোবাস 1300 , 31 সিটের বাস 1400 , 32 সিটের এর বেশি হলে 2000 , 5 টন ওজনের ট্রাক 600 , 8 টন ওজন পর্যন্ত ট্রাক 100 , 11 টন ওজন পর্যন্ত ট্রাক 2800 , 3xl ট্রাক 5500 , ট্রেইলার 4xl পর্যন্ত 6000 , ট্রেইলারের 4 এক্সএল এর বেশি হলে 6000 এর সাথে অতি 11 স্কেলে পনেরশো টাকা দিতে হবে। এই ছিল পদ্মা সেতুর টোল তালিকা।
পদ্মা সেতু উদ্বোধনের তারিখ ও নিরাপত্তা ব্যবস্থা
প্রিয় পাঠক স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে আগামী 25 শে জুন 2022। এর আগেই ঢেকে দেওয়া হবে পুরো এলাকা নিরাপত্তার চাদরে। ইতিমধ্যে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী কাজ শুরু করে দিয়েছে। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের দিন থেকে শুরু করে পাঁচ স্তরের নিরাপত্তা থাকবে পুরো এলাকায়। পদ্মা সেতুর দুই পাড়ে দুটি থানা তৈরীর কাজ শেষ।
এই দুই পারে দুই থানার নাম রাখা হয়েছে পদ্মা সেতু উত্তর ও পদ্মা সেতু দক্ষিণ থানা। দুজন সহকারী পুলিশ সুপার এর অধীনে থাকবে এই থানা দুটি। এছাড়া স্পিড বোর্ড এর মাধ্যমে টহল দেবে নৌ পুলিশ এজন্য অত্যাধুনিক চারটি স্পিডবোট কেনা হয়েছে। চালকদের প্রয়োজনীয় সবকিছু দেয়া হয়েছে ইতিমধ্যে। এর বাইরে হাইওয়ে পুলিশ দায়িত্ব পালন করবে।
আরো পড়ুন,,,,,
পদ্মা সেতুর নিরাপত্তা থাকবে পুলিশ তাদেরকে তদন্ত করবে বাংলাদেশে সেনাবাহিনী। এছাড়া পদ্মা সেতু উদ্বোধনের দিন নিরাপত্তায় থাকবে ডগ স্কোয়াড , এপিবিএন , স্পেশাল ব্রাঞ্চ এর সদস্যরা এদিকে উদ্বোধনের আগে চোখ রাখা হচ্ছে সেতু এলাকার আশেপাশে ইন্টারনেটের মাধ্যমে।
সামাজিক যোগাযোগের মাধ্যমে যেকোনো ধরনের গুজব ঠেকাতে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পদ্মা সেতুর আশেপাশে কাউকে ঘোরাফেরা করতে দেখলে সন্দেহভাজন আটক কোরে পুলিশ জেরা করবে। গত সোমবার এসব নিয়ে আলোচনা করা হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। সে সময় পদ্মা সেতুর দুই পাশের নিরাপত্তা নিয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
বহুলী পদ্মা সেতুর মাধ্যমে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে দক্ষিণ ও পশ্চিম পাড়ের 21 টি জেলার মানুষের। উপলক্ষে পুরো দেশে চলছে উৎসবের আমেজ। পদ্মা সেতু উদ্বোধনের দিন অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ধারণা করা হচ্ছে ও পদ্মা সেতু উদ্বোধনের দিন 15 লাখ মানুষ উপস্থিত থাকবে।
এত মানুষের নিরাপত্তা ব্যবস্থার জন্য পর্যায় পর্যায় আলোচনা করেছে আইন-শৃঙ্খলা পর্যবেক্ষণ গণ পুলিশ সহ দেশের সবকয়টি বাহিনী সর্বোচ্চ সর্তকতা। পদ্মা সেতুর দুই পাশের থানা ছাড়াও নৌপথে কড়া নজর রেখেছে পুলিশ। থানা দুটির কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে কিছুদিন এর মাধ্যমে গেজেটে প্রকাশিত হবে।
পুলিশ বাহিনীর বড় এক কর্মকর্তা জানিয়েছেন যে পদ্মা সেতু কে নিয়ে কড়া নিরাপত্তা ছক আঁকা হয়েছে 2018 সালে। সেজন্য লৌহজং ও জাজিরা প্রান্তে নির্মাণ করা হয়েছে থানা। দুটি চারতলা ভবন নির্মাণ করতে খরচ হয়েছে 32 কোটি 70 লক্ষ টাকা। দুজন পুলিশ সদস্যের অধীনে 40 জন করে সদস্য কর্মরত থাকবে এই দুই থানায়। শুধুমাত্র পদ্মা সেতু নয় দুই পাড়ের মানুষের নিরাপত্তা দেবে এই দুই থানা।
ও পদ্মা সেতু উদ্বোধনের দিন 25 শে জুন উপস্থিত থাকবে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্য , রাজনীতিবিদ এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত থাকবেন। কূটনীতিবিদদের নিরাপত্তা দেওয়ার জন্য নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। 25 জন সাধারণ যাত্রীদের জন্য মাওয়া ঘাট থেকে লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ থাকবে। মাওয়া ঘাট এর পরিবর্তে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট থেকে পারাপার হবে মানুষ।
