পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক এর বিস্তারিত|| ভিসা নাম্বার দিয়ে ভিসা চেক এর বিস্তারিত
পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক এর বিস্তারিত
পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক এর বিস্তারিত আলোচনা করব। প্রিয় পাঠক আপনাদের সাথে আমি আলোচনা করব পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার পদ্ধতি ও সকল বিষয়বস্তু সম্পর্কে। আমরা হয়তোবা অনেকেই বিদেশে যাওয়ার ক্ষেত্রে অনেক প্রতারণার শিকার হয়। তাই বিদেশে যাওয়ার পূর্বে ভিসা চেক করে যাওয়াটাই অনেকটা ভালো।
আপনি যদি কোন এজেন্সিকে টাকা দিয়ে থাকেন তাহলে সর্বপ্রথমে ভিসা চেক করে নিবেন তারপরে টাকা দিবেন। তাহলে আশা করি আপনি প্রতারণার শিকার হবেন না। একযুগ পূর্বে বিদেশে যাওয়াটা অনেক কষ্টসাধ্য ছিল কিন্তু বর্তমানে সময় বিদেশে যাওয়া টা অনেক সহজ। পূর্বের মানুষ ইন্টারনেট এ সম্পর্কে ভাল বুঝি না।
কিন্তু বর্তমানে ঘরে ঘরে শিক্ষাব্যবস্থা মান উন্নত হওয়ার কারণে সবাই আজকে গুগল সম্পর্কে ইন্টারনেট সম্পর্কে ভালো জানে। তাই আপনার আশেপাশে কেউ থাকলে তার মাধ্যমে ভিসা চেক করে নিতে পারেন। আপনি যদি কোন এজেন্সিকে টাকা দেওয়ার পূর্বে ভিসা চেক করে নেন তাহলে আপনি ভিসার বর্তমান অবস্থা ও সবকিছু ভালো করে জেনে নিতে পারবেন।
আরো পড়ুন।......
বিদেশে কাজের ভিসা ২০২২ এবং ইউরোপের কোন দেশে যেতে কত টাকা লাগে 2022
আপনাকে কোন ধরনের ভিসা প্রদান করা হয়েছে এবং আপনার বিদেশে কি কাজ দেওয়া হয়েছে এর সব কিছু বর্ণনা ভিসার ভিতরে থাকে। প্রিয় পাঠক আপনি যদি ভ্রমণের চিন্তাভাবনা করেন। তাহলে সর্বপ্রথম আপনাকে ভিসা চেক করে নিতে হবে। তাহলে আপনি অনেকটা নিশ্চিত থাকবেন বর্তমান সময়ে প্রত্যেকটা ঘরে ঘরে এন্ড রয়েছে আপনি চাইলেই কোন শিক্ষিত মানুষ যারা ভিসা চেক করে নিতে পারেন।
পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার নিয়ম প্রিয় পাঠক আপনার কাছে যদি একটি পাসপোর্ট নাম্বার থাকে তাহলে আপনি ভিসা চেক করে নিতে পারেন। তাহলে নিন্মে আমি একটি লিঙ্ক দিয়ে দিবো এই লিংকের মাধ্যমে আপনারা ভিসা চেক করতে পারবেন।
প্রিয় পাঠক উপরে উল্লেখিত লিংকে ক্লিক করে আপনারা কাতার ভিসা চেক ওয়েবসাইটে চলে যাবেন। তারপরে সেখানে পাসপোর্ট নাম্বার আপনার কান্ট্রি সিলেক্ট করে ভিসা চেক করতে পারবেন এটি অতি সহজ একটি পদ্ধতি।
অন্য আরও একটি অপশন রয়েছে তা হলো আপনার মোবাইল বা কম্পিউটারের ক্রোম ব্রাউজারে ঢোকার পর portal.moi.gov.qa কাতার সাইটে ভিজিট করে ভিসা চেক করতে পারেন।
প্রিয় পাঠক এ সাইটে ঢোকার পর ওয়েবসাইটটি আরবিতে প্রিন্ট হতে পারে। আপনারা উপরে ক্লিক করে ইংলিশ করে নিতে পারেন। নিলে আপনাদের বোঝা অনেকটা সহজ হবে কারন আমরা হয়তো অনেকেই আরবি ভাল করে বুঝি না। সাইটে ঢোকার পর প্রথম অপশন হলো inquiries ক্লিক করুন তারপরে visa services বা inquiries and printing অপশনে চলে যান।
এখানে পাসপোর্ট নাম্বার অপশনে টিক দিন এবং বক্সে পাসপোর্ট নাম্বার সঠিকভাবে লিখুন। পরবর্তীতে আপনার ন্যাশনালিটি সিলেট করতে হবে। পরিশেষে ক্যাপচা কোড সংখ্যাটি বক্সে উঠানোর পর সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। পরবর্তীতে আপনার ভিসা চলে আসবে এখানে আপনার বিষাদ বরণ ও কোম্পানির নাম সবকিছু উল্লেখ থাকবে আপনি দেখে নিতে পারবেন।
