মাই জিপি অ্যাপস সম্পর্কে বিস্তারিত তথ্য|| জিপি লগইন করার নিয়ম
মাই জিপি অ্যাপস সম্পর্কে বিস্তারিত তথ্য|| জিপি লগইন করার নিয়ম
মাই জিপি অ্যাপস সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। গ্রামীণফোন বাংলাদেশের সর্ববৃহৎ টেলিযোগাযোগ নেটওয়ার্ক। আর এই গ্রামীণফোন বাংলাদেশে সর্বপ্রথম চালু হয়েছে। বর্তমান সময়ে গ্রামীণফোন নিজেদের একটি অ্যাপস নিয়ে এসেছে যার নাম দেওয়া হয়েছে মাই জিপি। এই মাই জিপি অ্যাপস এর মাধ্যমে আপনি গ্রামীণফোন সিমের সকল বিষয় বস্তু দেখতে পারবেন।
গ্রামীণফোনের প্রচুর অফার রয়েছে, আর এই অফার দেখার জন্য মাই জিপি এপস এর জন্ম। গ্রামীন ফোন কোম্পানি অফার দেওয়ার কারণে বর্তমানে গ্রাহকের সংখ্যা অনেক বেশি। প্রিয় পাঠক আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব মাইজিপি অ্যাপ সম্পর্কে। নিম্নে মাই জিপি অ্যাপস এর ডিটেলস দেওয়া হল। mygp.app সম্পর্কে বিস্তারিত জানতে আমার এই পোস্টটি ভাল করে পড়ুন।
মাই জিপি অ্যাপ গ্রাহক কথা চিন্তা করেই গ্রামীন ফোন কোম্পানি ডিজাইন করেছেন। মাই জিপি এপস এর অফার চালু করতে আপনার কঠিন কোড গুলো মনে রাখতে হবে না। মাই জিপি অ্যাপ ব্যবহার করে আপনি সিমের ব্যালেন্স চেক, অ্যাকাউন্ট ম্যানেজার, এমবির অফার দেখা, মিনিটের অফার দেখা, মিনিট চেক অল এভরিথিং সবকিছুই দেখতে পারবেন মাই জিপি অ্যাপ এর মাধ্যমে। আবার মাই জিপি এপস এর ল্যাংগুয়েজ সেটিং এ আপনি বাংলা ভাষা করেও নিতে পারবেন।
মাই জিপি এপস এর অফার গুলো গ্রাহকের কথা মাথায় রেখেই করা হয়েছে। এই মাই জিপি এপস আপনাকে ইন্টারনেট চেক করা, একাউন্ট ব্যালেন্স চেক করা, টকটাইম, এসএমএস, মিনিট এসব কিছু দেখতে সাহায্য করবে।
আরও পড়ুন। ......
জিপি ইন্টারনেট অফার কোড এর বিস্তারিত তথ্য
জিপি ইন্টারনেট অফার ২০২২ সম্পর্কে জানতে চান
জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম 19860915428117351
এক্স প্লেয়ার
এক্স প্লেয়ার মাই জিপিতে নতুন একটি section করা হয়েছে তার নাম এক্সপ্লোয়ার। এই এক্সপ্লোয়ার সেকশনে আপনি সরাসরি খেলাধুলা, নাটক-সিনেমা, গেমস, সংবাদ, আবহাওয়া এবং আরো অনেক কিছু দেখতে পারবেন।
ফ্লাক্সিপ্লান
ফ্লাক্সিপ্লান আপনি নিজেই তৈরি করতে পারবেন নিজের অফার। আপনার প্রিয় বান্ডেল অফার গুলি ফ্লাক্সিপ্লান এর মাধ্যমে তৈরি করুন। শুধুমাত্র উপভোগ করুন ইন্টারনেট বোনাস এটি মূলত একটি আকর্ষণীয় বিষয়।
মাই জিপি অফার গুলো নতুনভাবে আবিষ্কার করুন। শুধুমাত্র আপনার জন্যই তৈরি অফার এবং প্যাকেজগুলো অতি সহজেই খুঁজে পাবেন। এছাড়া মাই জিপি অ্যাপ থেকে আপনার পিকেপি ও প্যাকেজগুলো 10% ইন্টারনেট বোনাস এবং একসাথেই জিতুন জিপি পয়েন্ট।
জিপি পয়েন্ট দিয়ে কিনতে পারবেন ফ্রি ইন্টারনেট এবং এসএমএস। মাই জিপি অ্যাপস থেকে প্যাকগুলো কিনলে আপনি পেয়ে যাবেন জিপি পয়েন্ট। জিপি পয়েন্ট দিয়ে বিনামূল্যে আপনি কিনতে পারবেন ইন্টারনেট ও এসএমএস এর প্যাক সমূহ।
জিপি লগইন করার নিয়ম
প্রিয় পাঠক উপরে যে ছবিটি দেওয়া হয়েছে ছবিটি হলো প্লে স্টোরের মাই জিপি অ্যাপস এর ছবি। আপনারা মোবাইলের প্লে স্টোরে গিয়ে mygp.app লিখে সার্চ করলে এভাবে চলে আসে। এর পরবর্তীতে আপনারা মাই জিপি অ্যাপ ইন্সটল করবেন। এরপরে যা করণীয় তা ছবি সহকারে নিম্নে দেওয়া হল।
প্রিয় পাঠক উপরে যে ছবিটি দেওয়া হয়েছে এটি হলো মাই জিপি এপ এর লগইন অপশন। এখানে আপনারা ইমেইল আইডি দিয়ে লগইন করতে পারবেন। এমনকি ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে পারবেন। আমি মনে করি ফোন নাম্বার দিয়ে লগ ইন করা ভালো এখানে মোবাইল লেখা আছে।
সেখানে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন এরপর সাইনিং করবেন। সাইনিং করার পরে আপনার কাছে একটি জিপি কোড চলে আসবে ওই কোডটি বসিয়ে দেয়ার পর আপনার জিপি আইডি ওপেন হয়ে যাবে।
এভাবেই মূলত জিপি লগ ইন করা হয়। আশা করি জিপি লগ ইন করার নিয়ম সম্পর্কে বিস্তারিতভাবে আপনাদের বোঝাতে পেরেছি। প্রিয় পাঠক আমার এই পোস্টটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আবারও ভিজিট করবেন আমার এই ওয়েবসাইটটিতে।
কারণ আমার এই ওয়েবসাইটটিতে জিপি সম্পর্কিত আরো আরো অন্যান্য বিষয় ওপর অনেক প্রশ্ন রয়েছে। আশা করি আপনাদের কাজে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।








