ইতালি কৃষি ভিসা ২০২৩ আবেদন ফরম|| ইতালির ভিসা আবেদন করার নিয়ম

ইতালি কৃষি ভিসা ২০২৩ আবেদন ফরম|| ইতালির ভিসা আবেদন করার নিয়ম 

বর্তমান সময়ে ইতালি ভিসা 2023 এর আবেদন করা অনেক বেড়েছে, এখন আপনি ইতালির একটি কৃষি ভিসা পেতে পারেন। বর্তমান সময়ে অনেক বাংলাদেশী ও ভারতীয় ছাত্র ছাত্রী ইতালিতে পড়াশোনার জন্য যায়। কেউ হয়তোবা কর্মক্ষেত্র বা বসবাসের জন্য ইতালিকে অনেক পছন্দ করেন। ইতালির নিতি মালা  শ্রমিক ও শিক্ষার্থীদের জন্য খুবই অনুকূলে। বর্তমান সময়ে ইতালির ভিসা খোলা হয়েছে, আপনারা চাইলেই ইতালি কৃষি ভিসার জন্য আবেদন করতে পারেন। কারণ ইতালিতে যখন ভিসার সার্কুলার দেওয়া হয় তখনই দেখা যায় তারা দক্ষ শ্রমিক যাচ্ছে।

 

Bangla Info, visa,


আপনি চাইলে এখনি কৃষি ভিসার জন্য অনলাইনে আবেদন করতে পারেন। অনলাইনে কৃষি  ভিসার জন্য আবেদন করতে হলে আপনার কৃষি ক্ষেত্রে অনেক অভিজ্ঞতা থাকতে হবে। সচরাচর দেখা যায় ইতালিতে প্রচুর পরিমাণে আপেল, আঙ্গুর আরো বিভিন্ন ধরনের ফলের চাষ করা হয়। প্রিয় পাঠক ইতালির আবেদন ফরম সম্পর্কে নিম্নে আলোচনা করা হল কিন্তু তার ফাঁকে একটু আমরা ইতালি সম্পর্কে জেনে নেই। 


ইতালি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ

আমরা সবাই হয়তো বা কিছু কিছু হলেও জানি যে ইতালির অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী দেশ।  ইতালিতে মেধাবী ছাত্র-ছাত্রীরা লেখা পড়া করতে যায় কারণ আমার জানামতে স্বাস্থ্য সেবা, শিক্ষার ক্ষেত্রে বিশ্বের ভিতরে একটি সুপরিচিত দেশ ইতালিতে নামিদামি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের আকর্ষিত করে। ইউরোপের ভিতরে ইতালি বর্তমান সময়ে তৃতীয় বৃহত্তম দেশ। 

 আরও পড়ুন ,,,,,

ইতালি ভিসা চেক করার নিয়ম ও পদ্ধতি এর বিস্তারিত তথ্য

রোমানিয়া ভিসা আবেদন সম্পর্কে জানতে চান|| রোমানিয়া ভিসা চেক কিভাবে করে

কানাডা কৃষি ভিসা ২০২২ সম্পর্কে জানতে চান

ইতালির অর্থনীতি সম্পর্কে জানুন 

ইতালির অর্থনীতির প্রবৃদ্ধির সময়কাল অনুভব করেছে ইতালির জনগণ। ইতালি 2021 সালে জিডিপি প্রবৃদ্ধি অর্জন করে 0.6% এবং ইতালি জিডিপির ক্ষেত্রে পুরো বছরের জন্য পূর্বাভাস 6.1 পার্সেন্ট। অন্যান্য অর্থনীতিবিদগণ আশা করে যে চলতি বছর জিডিপির প্রবৃদ্ধির হার 1 শতাংশ ছাড়িয়ে যাবে। ইতালির অর্থনীতির প্রবৃদ্ধির হওয়ার কারণ হল রপ্তানির উন্নতি হওয়া, অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি করে।  

ইতালির একটি অংশ আসে রপ্তানির থেকে এবং বর্তমান সময়ে ইতালির রপ্তানি 1.2 পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে। আরও একটি ইতালির জিডিপি উন্নতি করে, ইতালির শিল্পখাত 2022 সালের একটি তথ্য অনুযায়ী ইতালির শিল্পখাতের উন্নতি ঘটেছে 3 পার্সেন্ট।


ইতালি কৃষি ভিসা ২০২৩ আবেদন ফরম

বর্তমান সময়ে ইতালি সরকার কৃষি ক্ষেত্রে অসংখ্য লোক নিবে তারা নিশ্চিত করেছে তাদের দেশের কৃষি প্রকল্প উন্নতি করার ক্ষেত্রে বাংলাদেশ ও ইন্ডিয়া থেকে অসংখ্য জন্যশক্তি নেবে ইতালির কৃষি মন্ত্রণালয়। যারা কৃষি কাজে দক্ষ আছেন তারা অতি সহজেই অনলাইনে ভিসার জন্য আবেদন করতে পারবেন। ইতালির যখন লোক নিয়োগ করে তখন সর্বপ্রথম নিশ্চিত করে কোন কোন খাদে কোন কোন বিভাগে কতজন শ্রমিক প্রয়োজন। বর্তমান সময়ের কৃষি ক্ষেত্রকে উন্নতি করার লক্ষ্যে এই নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। 


আরো জনশক্তি নেওয়া হবে, তা হলো হোটেল-রেস্টুরেন্ট ও বিভিন্ন কারখানায় এবং বিল্ডিং নির্মাণে কাজে। আপনি যে কাজের অভিজ্ঞতা রাখেন সেই কাজের জন্য বর্তমান সময়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারেন। ইতালির কৃষিকাজের আবেদন ফরম পেতে হলে এই লিংকে সার্চ করুন সার্চ করলে ভিসার আবেদন ফরম পেয়ে যাবেন। আপনি যদি কৃষিকাজের উপরে অনেক দক্ষতা অর্জন করে থাকেন তাহলে ইতালিতে যাওয়ার পর কৃষিকাজে চাকরি পেয়ে যাবেন অতি সহজে।


ইতালি কৃষি ভিসা আবেদন ফরম পূরণ করতে যা যা প্রয়োজন 

ইতালির ভিসা আবেদন করতে হলে মানে, আবেদন ফরম পূরণ করতে হলে নির্দিষ্ট কিছু ক্যাটাগরি অনুযায়ী আবেদন করতে হবে।  বর্তমান সময়ে মানুষ বিভিন্ন পদে, বিভিন্ন ভিসার জন্য আবেদন করে থাকেন। তা হলো কৃষিকাজে, রেস্টুরেন্টের কাজ, ক্লিনার, বিভিন্ন বিল্ডিং নির্মাণের কাজে। সকল কাজের ফরম পূরণ করতে হলে আপনার যা প্রয়োজন তা হলো পাসপোর্ট লাগবে 6 মাস মেয়াদী, ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, চেয়ারম্যান কৃত স্বাক্ষরিত সনদপত্র, ব্যাংক স্টেটমেন্ট, কৃষিকাজে যেকোনো একটি ট্রেনিং সার্টিফিকেট। কারণ আপনি কৃষি কাজের জন্য এপ্লাই করলে। 

পরবর্তীতে যে  ইটালিয়ান কোম্পানি আপনাকে নিয়োগ নিবে সে কোম্পানির কাছে পরীক্ষা দিতে হবে সেজন্য আপনি কৃষিকাজের যে বিষয়ের উপর দক্ষতা অর্জন করেছেন সে বিষয়টি উল্লেখ করে দিবেন। ইতালিতে কৃষি কাজের ভিসায় যাওয়ার পরে আপনার বেতন পড়বে তিন হাজার ইউরোর মতো।  কৃষিকাজের শ্রমিকদের অনেক বেশি বেতন দেওয়া হয় কারণ কৃষিকাজে অনেক পরিশ্রম হয়। 


ইতালি কৃষি ভিসা বিভিন্ন ধরনের হয়ে থাকে আপনি যদি আপনার কোন রিলেটিভ বা কোন এজেন্সির মাধ্যমে ইতালি কৃষি ভিসায় যেতে চান তাহলে আপনার খরচ হবে প্রায় 10 লাখ টাকার মতো।  আপনি যদি অনলাইনে কৃষি ভিসা এপ্লাই করে যেতে চান তাহলে আপনার খরচ হবে তিন লাখ টাকার মতো।  উপরে উল্লেখিত সবগুলোই হল ইতালি কৃষি ভিসা 2023 আবেদন ফরম পূরণ সম্পর্কে। এখন আপনাদের সাথে আলোচনা করব ইতালি ভিসা আবেদন করার নিয়ম সম্পর্কে।


ইতালি ভিসা আবেদন করার নিয়ম

ইতালির ভিসা আবেদন করতে পারেন বিভিন্ন ভাবে যেমন। ইতালিতে যদি আপনার কোন পরিচিত ব্যক্তি থাকে তার মাধ্যমে ভিসার জন্য আবেদন করতে পারেন, সেক্ষেত্রে আপনার খরচ অনেকটা বেশি হবে।  অন্যথায় আপনি কোন ট্রাভেল এজেন্সির মাধ্যমে ইটালি ভিসার জন্য আবেদন করতে পারেন এত আপনার অনেক টাকা খরচ হবে প্রায় 10 লাখ টাকার মতো। 


আরো একটি পন্থা রয়েছে, যেখানে আপনার কম টাকা খরচ হবে তা হল গ্লোবাল ভাবে যদি আপনি ইতালি ভিসার জন্য আবেদন করেন সেক্ষেত্রে আপনার 3 থেকে 4 লাখ টাকা খরচ হবে। আমি এখানে একটি লিংক দিয়ে দিবো https://visa.vfsglobal.com এই লিংকের মাধ্যমে আপনারা ইতালি ভিসার জন্য আবেদন করতে পারবেন।


প্রিয় পাঠক এই লিঙ্ক নিয়ে আপনি সার্চ করলে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন। এখান থেকে আপনি ইতালির কৃষি ভিসা এবং আরও বিভিন্ন ধরনের ভিসার জন্য আবেদন করতে পারবেন। ইতালির ভিসা আবেদন করতে হলে আপনার 600 থেকে বারোশো টাকা পর্যন্ত লেগে যাবে। বাংলাদেশের কিছু এজেন্সি রয়েছে এই এজেন্সির মাধ্যমে আপনি ভিসার জন্য আবেদন করতে পারেন। 


যেমন ঢাকায় রয়েছে এ জে হাইটস (নিচ তলা) 

চ-72/1/ডি প্রগতি সরণি 

উত্তর বাড্ডা, ঢাকা-1212 

বাংলাদেশ 

এখানে ভিসার জন্য আবেদন করতে পারেন। উপরে উল্লেখিত সার্চ করলে আপনি ইতালির ভিসা আবেদন করার ওয়েব সাইটে চলে যাবেন। যাওয়ার পর আপনার পাসপোর্ট, স্থায়ী অস্থায়ী ঠিকানা আপনার কাজের দক্ষতা সবকিছু লিখে সাবমিট করে দিলেই ইতালির ভিসা পেয়ে যাবেন। 

আশা করি ইতালির কৃষি ভিসা 2023 আবেদন ফরম সম্পর্কে এবং ইতালির ভিসা আবেদন সম্পর্কে আপনাদের বিস্তারিত তথ্য দিতে পেরেছি। আমার এই পোস্টটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আবারও ভিজিট করবেন আমার এই ওয়েবসাইটটিতে, কারণ আমার এই ওয়েবসাইটটিতে ইতালি, ক্যানাডা, পর্তুগল আরো বিভিন্ন দেশের ভিসা সম্পর্কে পোস্ট রয়েছে, আপনারা চাইলেই পড়তে পারেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

WRITTEN BY

A Blogger, Author and a Youtuber! Technology News Writer, has been with Ajker IT since 2022.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url