ডোমেইন হোস্টিং কি এ সম্পর্কে জানতে চান
ডোমেইন হোস্টিং এ সম্পর্কে বিস্তারিত তথ্য নিম্নে দেওয়া হল। প্রিয় পাঠক আমরা হয়তোবা অনেকেই ডোমেইন-হোষ্টিং শব্দটির সাথে সম্পৃক্ত, কিন্তু এর মূল অর্থ এর কাজ কি সম্পর্কে অনেকেই হয়তো বা জানিনা। আজকে আমার এই পোষ্টের মাধ্যমে আপনাদের ডোমেইন হোস্টিং এ সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব।
এ সম্পর্কে বিস্তারিত জানতে আমার এই পোস্টটি ভাল করে পড়ুন। আমার পোস্টটি ভালো করে পড়লে হয়তোবা আপনি জানতে পারবেন ডোমেইন হোস্টিং এর সম্পর্কে এবং ডোমেইন হোস্টিং এর আরো বিভিন্ন হিস্টরি সম্পর্কে। আসুন তাহলে কথা না বাড়িয়ে জেনে নেয়া যাক, ডোমেইন-হোষ্টিং মূলত কি।
ডোমেইন কি এর বিস্তারিত তথ্য
ডোমেইন কি এর বিস্তারিত তথ্য নিম্নে আলোচনা করা হল। প্রিয় পাঠক আমরা যখন একটি ওয়েবসাইট তৈরি করার চিন্তা ভাবনা করি তখন কিন্তু প্রথমে আমাদের মাথায় থাকে যে ওই ওয়েবসাইটের নাম কি দেওয়া হবে। মূলত এই নামের যে বিষয়টা, এই বিষয়টা কে ডোমেইন বলা হয়। আপনাদের আরো একটু বুঝিয়ে বলি তা হল, আপনার ওয়েবসাইটটি যে নামের মাধ্যমে লোকজন খুঁজে পাবে সেই নামটা কে মূল অর্থে ডমিন বলা হয়।
আরো পড়ুন। ......
ফুড পান্ডা অর্ডার সম্পর্কে জানতে চান|| ফুড পান্ডা অর্ডার করার নিয়ম
রেডমি নোট ১০ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান
কানাডা কৃষি ভিসা ২০২২ সম্পর্কে জানতে চান
যে নামের মাধ্যমে আমরা ফেসবুক খুঁজে পাই তাহলে www.facebook.com এটাই মূলত ফেসবুকের একটি ডোমেন বা নাম। আর ও একটি উদাহরণ হল মনে করেন আমরা গুগলকে যখন খোঁজাখুঁজি করি google এড্রেসটি হলো www.google.com এটাই মূলত একটি ডোমেইন।
এখন আপনার ওয়েবসাইটটি মানুষ যখন খোঁজাখুঁজি করবে তখন আপনার ডোমেইনটি বা আপনার নাম এরূপ হবে www.infomationbd.xyz বা হতে পারে .com , । কারণ এর তিনটি ভিন্ন নাম রয়েছে একটি হল .xyz, .net অন্যটি হলো।
এবং সবচেয়ে পপুলার যেটা সেটা হল .com প্রিয় পাঠক এটাকে মূলত আপনার ওয়েবসাইটের নাম বুঝায়।
একটি ডোমেইন কিনতে 100 টাকা থেকে শুরু করে 1000 টাকা লাগতে পারে। কিছু কিছু সময় ডলারের মূল্য বাংলাদেশ কখনো কখনো বেড়ে যায় এ কারণে ডোমেইন এর দাম কখনো কম থাকে কখনো বেশি থাকে। কিন্তু ডমিন সম্পর্কে আমার যতটুকু ধারনা সেই ধারণার মন বলে এ সম্পর্কে উল্লেখ করা হলো। এখন নিম্নে আলোচনা করব হোস্টিং কি এ সম্পর্কে।
হোস্টিং কি এর বিস্তারিত তথ্য
হোস্টিং কি এ সম্পর্কে বিস্তারিত তথ্য নিম্নে দেওয়া হলঃপ্রিয় পাঠক আমরা এখন জানতে পেরেছি ডোমেইন কি। কিন্তু হোস্টিং সম্পর্কে কিছুই জানিনা হয়তোবা আমরা ভাবি হোস্টিং অন্য কোন একটি বিষয়। একটি ডোমেইন কিনলেন মানে আপনি আপনার ওয়েবসাইটের একটি নাম কিনলেন।
আপনার ওয়েবসাইট টা কে এমন একটা পিসিতে রাখতে হবে যে পিসিটা 24 ঘন্টা বছরে 365 দিন ON থাকবে।
সব সময় প্রতিটা মুহূর্ত ওপেন থাকে সেই পিসিতে আপনার ওয়েবসাইটটি রাখার সুবিধা দিয়ে থাকে হোস্টিং কোম্পানি।
প্রতিটি হোস্টিং কোম্পানি টাকার বিনিময় সার্ভিস দিয়ে থাকে, বর্তমান সময়ে বাংলাদেশে হোস্টিং কিনতে হলে আপনাকে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের মূল্য পরিশোধ করতে হবে।
তাদেরকে পিসি থেকে নির্দিষ্ট পরিমাণ জায়গা আপনাকে কিনে ব্যবহার করতে হবে। আপনি আপনার ওয়েবসাইটের জন্যে যে জায়গা কিনবেন সেটাই মূলত হোস্টিং।
আপনার বাসায় আপনার ওয়েবসাইট রাখতে পারেন কিন্তু আপনার বাসার পিসি 24 ঘন্টা 365 দিন চালু থাকতে হবে।
আপনি আপনার পিসিতে ওয়েবসাইট রাখলে আপনার কম্পিউটার বা ইন্টারনেট সংযোগ না থাকলে, আপনার ওয়েবসাইট, ভিজিটর দেখতে পারবে না।
ওয়েবসাইটে ট্রাফিক আসতে হলে আপনার পিসি সব সময় চালু রাখতে হবে। আপনার হোস্ট করা প্রিস চালু থাকলেই আপনার ভিজিটর আপনার ওয়েবসাইট দেখতে পারবেন।
বাংলাদেশের হোস্টিং কোম্পানির সহ বিশ্বের ভিতর বিভিন্ন হোস্টিং কোম্পানি রয়েছে। তারা বিভিন্ন ধরনের হোস্টিং বিক্রি করে তা হলো, শেয়ার হোস্টিং, বিপিএস, ডেডিকেটেড সার্ভার ইত্যাদি।
আপনার প্রয়োজন অনুযায়ী আপনাকে হোস্টিং স্পেস কিনতে হবে। আপনারা যারা হোস্টিং সম্পর্কে জানেন না তারা অনেকেই হয়তো বা মনে করেন যে ডোমেইন-হোষ্টিং মনে হয় একই জিনিস।
অথবা একটা কিনলে মনে হয় দুইটি পাওয়া যায়, না মূলত হোষ্টিং আরেক জিনিস দুইটাই আপনাকে কিনতে হবে আলাদা আলাদা টাকা দিয়ে।
মূলত যারা হোস্টিং বিক্রি করে তারা ডোমেইন বিক্রি করে থাকেন। আপনি চাইলে এটি প্রাইভেটের কাছ থেকে কিনতে পারেন।
আবার চাইলে আলাদা কোম্পানির কাছ থেকেও কিনতে পারেন। তবে আমি বলব আপনি ডোমেইন এবং হোস্টিং একই কোম্পানির কাছ থেকে কিনেন।
তাতে আপনার মেনটেন এর সুবিধা হবে। ডোমেইন ও হোস্টিং কেনার লিংক নিম্নে দেওয়া হল http://www.webhostbd.com এই লিংকে ক্লিক করলে আপনার ডোমেইন ও হোস্টিং কেনার ওয়েবসাইট পেয়ে যাবেন।
এ ওয়েবসাইট থেকে আপনারা ডোমেইন ও হোস্টিং কিনতে পারবেন। আশা করি আমার এই পোষ্টের মাধ্যমে আপনাদের ডোমেইন ও হোস্টিং সম্পর্কে সুন্দর ভাবে বুঝাতে পেরেছি।
আমার এই ওয়েবসাইটটিতে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে যেমন, alibaba.com, দারাজ, রবি, বাংলালিংক, ইন্টারনেট, ভোটার আইডি কার্ড চেক, জন্ম নিবন্ধন কার্ড চেক, আরো বিভিন্ন অসংখ্য পোস্ট রয়েছে। আপনারা চাইলেই পড়তে পারেন, ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।