ইতালি ভিসা খরচ 2022 এর বিস্তারিত|| ইতালি ভিসা আবেদন করার লিংক
ইতালি ভিসা খরচ 2022 এর বিস্তারিত
প্রিয় পাঠক আপনাদের সাথে আলোচনা করব ইতালি ভিসা খরচ 2022 সম্পর্কে। বর্তমান সময়ে ইতালির ভিসা খোলা হয়েছে আমরা অনেকেই হয়তো বা ইতালি যাওয়ার জন্য ইচ্ছুক। আমরা সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে ইতালির খরচ সম্পর্কে সঠিকভাবে জানি না। তাই আজকে আপনাদের জন্য ইতালির ভিসা খরচ 2022 এর বিষয়বস্তু নিয়ে হাজির হয়েছে। আমার এই পোস্টের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে ইতালি ভিসার বর্তমান খরচ কত। আমরা হয়তো অনেকে ইতালি যাওয়ার জন্য অনেকভাবে চেষ্টা করি আবার হয়তো অনেকে কোন এজেন্সির মাধ্যমে যাওয়ার চেষ্টা করে থাকি।
কিন্তু বিভিন্ন অসাধু এজেন্সি রয়েছে যারা মানুষকে ঠকিয়ে বেড়ায়। তারা একজন লোকের কাছ থেকে 8 থেকে 10 লাখ টাকা নিয়ে থাকে পরবর্তীতে তাদেরকে অবৈধ পথে নিয়ে যাওয়ার কথা বলে। কিন্তু আমরা এ কথাটা সবাই জানি যে ইতালি অবৈধপথে যাওয়া টা অনেক রিক্স, ইতালি অবৈধ পথে যাওয়ার সময় অনেক মানুষ মারা যায়।
আমরা অনেক সময় পত্র-পত্রিকায় বা টেলিভিশনের খবর এর মাধ্যমে জেনে থাকি যে ইতালি অবৈধ পথে যাওয়ার সময় মানুষ হয়তোবা নৌকা ডুবির মাধ্যমে মারা যায়। আবার হয়তো বা কেউ লোকালয় থেকে যাওয়ার সময় অতিরিক্ত ঠান্ডা জনিত কারনে মারা যায়।
আরো পড়ুন ,,,,
ইতালি কৃষি ভিসা ২০২৩ আবেদন ফরম|| ইতালির ভিসা আবেদন করার নিয়ম
ইতালি ভিসা চেক করার নিয়ম ও পদ্ধতি এর বিস্তারিত তথ্য
সকল দেশের ভিসা চেক অনলাইনে করার নিয়ম ও পদ্ধতি
অবৈধ পথে যাওয়ার মূল কারণটি হল এই অসাধু এজেন্সি লোকজন নিয়ে যাওয়ার পথে কোথাও কোনো নির্জন এলাকায় নিয়ে যাওয়ার পর তাদেরকে বন্দি করে বড় অঙ্কের একটি মুক্তিপণ দাবি করে।
আমাদের সমাজে যারাই হয়তো বা বিদেশে কাজের উদ্দেশ্যে যায় সেসকল লোকজন 99 শতাংশ গরিব ফ্যামিলি থেকে বিলং করে। তাই যখন এই দালাল চক্রের লোকজন তাদেরকে বন্দি করে বড় অংকের মুক্তিপণ দাবি করে।
তখন এই গরীব ফ্যামিলির লোকজন তাদের শেষ সম্বল ভিটেমাটি বিক্রি করে তাদের দাবি পূরণ করে। করার পরেই ব্যক্তি গুলো হয়তোবা কানাডা যেতে পারে। ইতালি যাওয়ার পরে তাদের কোন টাকা পয়সা অবশিষ্ট থাকে না।
তারা এই মুক্তিপণের টাকা না দিতে পারায় তাদেরকে হয়তোবা মেরে ফেলা হয় আবার হয়তো বা তাদেরকে বরফের কোন এলাকায় ফেলে রাখা হয়। এই লোকজন ছেড়ে যাওয়ার কারণে তারা মৃত্যুর মুখে পতিত হয়।
যে সকল লোকজন মুক্তিপণের টাকা পূরণ করে ইতালি যায় তারা হয়তো বা সেখানে যাওয়ার পর আট-দশ বছর লেগে যায় তাদের এই টাকা ইনকাম করতে যে টাকা তারা পূর্বে খরচ করে ফেলেছে। তাই আমি বলব যে আপনারা কখনোই ইতালি অবৈধপথে যাওয়া চিন্তাভাবনাও করবেন না।
ইতালি অবৈধপথে যাওয়া মানে আপনি বড় কোন ধরনের সমস্যার সম্মুখীন হতে যাচ্ছেন। যে সমস্যা আপনাকে মৃত্যুর মুখের দিকে নিয়ে যাবে। তাই আমি বলব যে আপনারা আপনার কোন পরিচিত ব্যক্তির মাধ্যমে ইতালির ভিসা সংগ্রহ করে যেতে পারেন।
তাহলে দেখা যাবে যে আপনার জান-মালের একটা সিকিউরিটি থাকবে এবং ইতালি যাওয়ার পর আপনার কাজ এবং ভরণপোষণের জন্য কেউ সাহায্য করবে।
ইতালি ভিসা খরচ কত 2022 জানতে চান
বর্তমান সময়ে সরকারিভাবে ইতালি যেতে হলে আপনার খরচ হবে প্রায় চার থেকে পাঁচ লাখ টাকা। অন্যথায় আপনি যদি কোন এজেন্সি বা দালালের মাধ্যমে যান তাহলে আপনার 8 থেকে 10 লাখ টাকা খরচ হবে। এবং তাতে কোনো গ্যারান্টি থাকবে না যে আপনি ইতালি যেতে পারবেন না মারা যাবেন না।
পরবর্তীতে আপনি সর্বহারা হয়ে যাবেন তাই আমি বলব আপনি আপনার পরিচিত ব্যক্তির মাধ্যমে ইতালি যাওয়ার কথা, আপনার কোন পরিচিত ব্যক্তির মাধ্যমে যদি আপনি ইতালি যান তাহলে আপনার খরচ হবে প্রায় 9 থেকে 10 লাখ টাকা। বর্তমান সময়ে আমার একজন পরিচিত ব্যক্তি রয়েছে 10 লাখ টাকা করে লোক নিচ্ছে ইতালি।
আশা করি আপনাদের ইতালি ভিসা খরচ 2022 সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে পেরেছি। এখন আপনাদের সাথে আলোচনা করব ইতালি ভিসা আবেদন করার লিংক নিয়ে আমাদের ভিতরে হয়তোবা অনেকে সরকারিভাবে ইতালি যাওয়ার চিন্তা-ভাবনা করে সেসকল ব্যক্তিবর্গের জন্য ইতালি ভিসা আবেদন করার লিংক সম্পর্কে নিম্নে আলোচনা করব।
ইতালি ভিসা আবেদন করার লিংক
আমাদের ভিতরে অনেকেই আছেন যে যারা কোন রিক্স ছাড়াই ইতালি যেতে চান। সেই সকল লোকজনদেরকে বলবো আমি যে আপনারা সরকারিভাবে ইতালি যেতে পারবেন। সরকারিভাবে ইতালি যেতে হলে সর্ব প্রথমে আপনাকে নিজে নিজেই ইতালি ভিসার জন্য অনলাইনে আবেদন করতে হবে।
অনলাইনে ভিসার জন্য আবেদন করলে কমপক্ষে আপনাকে ছয় মাস বা এক বছর অপেক্ষা করতে হবে এর পরবর্তীতে আপনি ভিসা পেলে অবশ্য ইতালি যেতে পারবেন।
ইতালি ভিসা আবেদন করার লিংক নিম্নে দেওয়া হলঃ আপনারা https://visa.vfsglobal.com এই লিঙ্ক নিচে সার্চ করলে ইতালির ভিসা আবেদন করার ওয়েবসাইটে চলে যাবেন নিম্নে আপনাদের সাথে আলোচনা করা হবে ইতালির ভিসা আবেদন করার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন।
ইতালির ভিসা আবেদন করার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন
ইতালির ভিসা আবেদন করার জন্য আপনার কিছু যোগ্যতার প্রয়োজন। সে সকল যোগ্যতাগুলো নিম্নে দেওয়া হল:- আপনাকে সর্বপ্রথম যে যোগ্যতার প্রয়োজন হবে ইংরেজি ভাষায় মোটামুটি ভাবে কথা বলতে পারা
দ্বিতীয় যোগ্যতা হলো আপনাকে কমপক্ষে এইচএসসি সমমানের পাশের একটি সার্টিফিকেট থাকতে হবে।
তৃতীয় অপশন হলো আপনি যে কাজের জন্য ইতালি ভিসা অনলাইন আবেদন করবেন সেই কাজের একটি সনদপত্র থাকতে হবে।
চতুর্থ অপশন হলো বাংলাদেশের জাতীয় পরিচয় পত্র থাকতে হবে। উপরে উল্লেখিত সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি ইটালি ভিসার জন্য অনলাইনে আবেদন করতে পারেন।
ইতালির ভিসা আবেদন করতে কি কি লাগে
ইতালির ভিসা আবেদন করতে যা যা লাগে তা নিম্নে দেওয়া হল। ইতালির ভিসা আবেদন করতে আপনাকে এইচএসসি পাশের একটি সমমানের সার্টিফিকেট প্রয়োজন হবে।
জাতীয় পরিচয় পত্রের স্ক্যান কপি।
2 কপি পাসপোর্ট সাইজের ছবি স্ক্যান কপি
আপনার পাসপোর্ট এর বায়ো ডাটা পৃষ্ঠের একটি স্ক্যান কপি প্রয়োজন হবে
আপনার একটি ইমেইল এড্রেস প্রয়োজন হবে
উপরে উল্লেখিত সবগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি ইতালি ভিসার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। অন্যথায় আমি আর একটি কথা বলে রাখি যে, পরবর্তীকালে যদি আপনার পুলিশ ক্লিয়ারেন্স করতে সমস্যা হয় তাহলে আপনি কখনোই ইতালি ভিসার জন্য আবেদন করবেন না।
কারণ আপনার নামে যদি কোন পুলিশ কেস থাকে তাহলে আপনি কখনো ইতালি যেতে পারবেন না। প্রিয় পাঠক আশা করি ইতালি ভিসা খরচ 2022 সম্পর্কে এবং ইতালি ভিসা আবেদন করার লিংক ও নিয়ম সম্পর্কে আপনাদের সুন্দর একটা ধারণা দিতে পেরেছে। প্রিয় পাঠক আমার এই ওয়েবসাইটে ইতালি সম্পর্কে ও কানাডা সম্পর্কে অসংখ্য পোস্ট রয়েছে, আপনারা চাইলেই ভিজিট করতে পারেন। ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
