দুবাই ফ্রি ভিসা ২০২৩ সম্পর্কে বিস্তারিত জানুন|| দুবাই ভিসা দাম কত ২০২৩

দুবাই ফ্রি ভিসা ২০২৩ সম্পর্কে বিস্তারিত জানুন

প্রিয় পাঠক আপনাদের সাথে আলোচনা করব দুবাই ফ্রী ভিসা সম্পর্কে। দুবাই ভিসা সম্পর্কে বিস্তারিত জানতে আমার এই পোস্টটি ভাল করে পড়ুন। আমরা হয়তোবা সবাই একটা কথা বলে থাকি যে ফ্রি ভিসায় বিদেশ যাব মূলত ফ্রী ভিসা বলতে কোন ভিসা নেই।  বিশ্বের কোন রাষ্ট্রেই ফ্রি ভিসা নাই আমরা বাংলাদেশ থেকে ফ্রী ভিসা কথাটি জেনে বা কোন পরিচিত ব্যক্তির মাধ্যমে যখন বিদেশে যায় তখন সেই ব্যক্তি বলে যে আপনাকে ফ্রি ভিসা প্রদান করা হয়েছে। 

কিন্তু মূল অর্থে এই ভিসাটি কোন না কোন কোম্পানির ওয়ার্ক পারমিট ভিসা। এসকল কোম্পানি আপনাকে যে ভিসা প্রদান করে তা হল আপনি দুবাইতে বা আরবের যেকোনো কান্ট্রিতে যান না কেন সেখানে অনায়াসে সব জায়গায় কাজ করতে পারবেন।


Bangla Info, visa,


প্রিয় বন্ধুরা আমি নিজে কাতারে দীর্ঘ ৬ বছর ছিলাম তাই ফ্রি ভিসা সম্পর্কে আমার অনেক ধারণা রয়েছে। 

আপনারা অলরেডি জেনেছেন যে দুবাই ফ্রী ভিসা কোন না কোন কোম্পানির ওয়ার্ক পারমিট ভিসা হয়ে থাকে। 

মূলত সে কোম্পানি আপনাকে যে ভিসা প্রদান করে, সেই ভিসার জন্য এক বছর পর পর আপনার কাছ থেকে তিন হাজার রিয়াল থেকে সাড়ে তিন হাজার রিয়াল নেওয়া হবে আইডি বানানোর জন্য। মূলত এই আইডির অপর আরেকটি নাম হল আকামা। 

এই আকামা কথাটির সাথে আমরা সকলেই অথবা কম বেশি পরিচিত। হয়তো বা কেউ এই আকামা দুই বছরের বানিয়ে থাকে বা তিন বছরের বানিয়ে থাকে। 

আপনি যে কোম্পানির মাধ্যমে দুবাই যাবেন সেই কোম্পানিকে যদি তিন বছরে টাকা এককালীন প্রদান করেন। 

তাহলে আপনাকে তিন বছরের আকামা বানিয়ে দিবে। বিদেশে মাঝেমধ্যে আরো একটি সমস্যা দেখা যায় যা হয়ত আপনারা জানেন না। 

আপনি যখন কিছু কিছু সাইডে কাজ করা কালীন ওই দেশের সরকারি পুলিশ আসার পর আপনার কাছে আকামা চাইতে পারে। 

পরবর্তীতে আপনার কাছে এগ্রিমেন্ট পেপার চাইবে। ওই কোম্পানির সাথে আপনার এগ্রিমেন্ট করা আছে কি না যদি এগ্রিমেন্ট করা না থাকে তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। এবং পরবর্তীতে দেশে পাঠিয়ে দেয়। 

তাই আপনারা যারাই দুবাই ফ্রী ভিসা নিয়ে বিদেশে যাবেন তারা এ বিষয়টিতে সতর্ক থাকবেন। কারণ পূর্বে এ বিষয়টি নিয়ে বলেছি যে ফ্রি ভিসা বলতে কোন ভিসা নেই।  ফ্রি ভিসা বলতে আমরা যা জানি তা কোন না কোন কোম্পানির ওয়ার্ক পারমিট ভিসা। 

আরো পড়ুন,,,,,,,

 দুবাই হোটেল ভিসা ২০২৩ সম্পর্কে জানুন || দুবাই হোটেল ভিসা খরচ ২০২৩

ডোমেইন হোস্টিং কি

বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট রেট ২০২২ 

আরেকটু আপনাদের বুঝিয়ে বলি যে, ফ্রি ভিসায় বাংলাদেশ ও ইন্ডিয়ার বা অন্যান্য দেশের লোকজন বিদেশে যায়। 

যে কোম্পানি আপনাকে ভিসা প্রদান করবে সে কোম্পানির মূলত কাজ হলো।  গভারমেন্ট এর কাছ থেকে এরকম অসংখ্য ভিসা নিয়ে অনেক শ্রমিক নিয়ে আসা।  

পরবর্তীতে তাদেরকে বলা হয় যে তোমরা বাহিরে নিজের মতো যেখানে সেখানে কাজ করো এবং নিজের খাওয়া-দাওয়া ভরণপোষণ নিজে বহন করো। 

আমাকে প্রতিবছর 3 হাজার থেকে সাড়ে তিন হাজার রিয়াল দেওয়ার পরে তোমাদেরকে আমি আকামা প্রদান করব। 

মূলত ৩ হাজার থেকে সাড়ে তিন হাজার রিয়াল এর ভিতর আকামা বানাতে গভমেন্ট কে প্রদান করতে হয় বারোশো রিয়াল। 

এবং বাকি টাকা ওই কোম্পানির একবছর আপনার ভিসা মেইনটেইন করার জন্য। আশা করি আপনাদের ফ্রী ভিসা সম্পর্কে সুন্দর একটা ধারনা দিতে পেরেছি। 

এখন আপনাদের সাথে আলোচনা করব দুবাই ভিসা কিভাবে পাওয়া যায়।

দুবাই ফ্রি ভিসা পাওয়ার উপায় ২০২৩

দুবাই ফ্রি ভিসা পাওয়ার উপায় ২০২৩ সম্পর্কে বিস্তারিত নিম্নে দেওয়া হল:- আমরা হয়তোবা অনেক সময় দুবাইয়ের ভিসা কিভাবে পাওয়া যাবে সে সম্পর্কে সঠিকভাবে জানিনা। তিনটি মাধ্যমে আপনি দুবাইয়ের ভিসা পেতে পারে। 

* এক নাম্বার সহজ মাধ্যম হলো আপনার কোন পরিচিত ব্যক্তি বা দুবাইতে অলরেডি বসবাস করে এমন কোন ব্যক্তি আপনার গ্রামের হতে পারে আপনার ইউনিয়নের হতে পারে এরকম কোন ব্যক্তির মাধ্যমে দুবাই ভিসা সংগ্রহ করে আপনি দুবাই তে যেতে পারেন। 

এ পদ্ধতি অবলম্বন করে আপনি যদি দুবাই ফ্রি ভিসায় জান তাহলে আপনার দুই দিক থেকে লাভ হবে।  

একটি হল আপনি ওই ব্যক্তিকে যে টাকা প্রদান করবেন সেই টাকার একটি গ্রান্টি থাকবে এবং দুবাই তে যাওয়ার পরে আপনার কাজের ও থাকা-খাওয়ার প্রথম পর্যায় কোন টেনশন করতে হবে না। 

* দুবাই ফ্রি ভিসা পাওয়ার উপায় ২০২৩ এর দ্বিতীয় মাধ্যম হলো আপনি কোন এজেন্সির মাধ্যমে যেতে পারেন। কিন্তু আমি বলব যে কোন এজেন্সির মাধ্যমে না যাওয়াই ভালো কারণ দুবাই যাওয়ার পরে আপনার কাজের বা আপনার থাকা-খাওয়ার সমস্যা হতে পারে। 

এমনকি এ সমস্যাটা হতে পারে যে দুবাই যাওয়ার পরে দেখলেন আপনার ভিসাটা টুরিস্ট ভিসা। তাহলে আমি বলব কোন এজেন্সির মাধ্যমে দুবাই ভিসা তে না যাওয়াই ভালো। 

* দুবাই ফ্রি ভিসা পাওয়ার উপায় ২০২৩ এর তৃতীয় মাধ্যম হলো আপনি অনলাইনে আবেদন করে যেতে পারেন। অনলাইনে আবেদন করা, উপরে উল্লেখিত পরিচিত ব্যক্তির মাধ্যমের মত অনেক ভালো একটি উপায়। অনলাইনে আবেদন করে আপনি দুবাই ভিসা যেকোনো সময় যেতে পারেন। 

দুবাই ফ্রি ভিসার জন্য অনলাইনে আবেদন করার একটি ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দিব এই লিঙ্ক নিয়ে আপনারা সার্চ করলে দুবাই ভিসার ওয়েবসাইট পেয়ে যাবেন। মানে আবেদন করার ওয়েবসাইট। 

প্রিয় পাঠক দুবাই ফ্রি ভিসা পাওয়ার উপায় ২০২৩ সম্পর্কে আপনাদের সুন্দর একটা ধারণা দিতে পেরেছি। এখন আপনাদের সাথে আলোচনা করব দুবাই ভিসা বৈধ না অবৈধ ২০২৩।

দুবাই ফ্রি ভিসা বৈধ না অবৈধ 2023

প্রিয় পাঠক দুবাই ভিসা বলতে কোন ভিসা নেই তা অলরেডি উপরে আপনাদের উল্লেখ করে দিছি। তারপরও যে সকল লোকজন দুবাই বা আরবের অন্য কোন কান্ট্রিতে গিয়ে নিজের ইচ্ছে স্বাধীনভাবে কাজ করে মূলত সেই কাজ করা বিষয়টিকে আমরা ফ্রি ভিসা বলে থাকি। 

এই ফ্রী ভিসাটি কখন অবৈধ হয়, যখন আপনি যে কোম্পানির মাধ্যমে দুবাই ফ্রি ভিসায় গেছেন সেই কোম্পানির কাজ ছাড়া অন্য কোন কোম্পানির কাজ করবেন তখন এই ভিসাটি সম্পূর্ণরূপে অবৈধ হয়ে যাবে। 

কারণ পৃথিবীর সকল দেশে ভিসা সম্পর্কে একটা রুল রয়েছে। আপনি যে কোম্পানিতে ফ্রি ভিসায় যাবেন সেই কোম্পানি আপনাকে যদি অন্য কোম্পানির কাজে দেয় তাহলে অবশ্যই সেই কোম্পানির সাথে একটি এগ্রিমেন্ট পেপার বানিয়ে তার পরে আপনাকে কাজে দিবে। 

অন্যথায় আপনি একাকী যদি অন্য কোন কোম্পানিতে গিয়ে কাজ করেন তখন আপনার ভিসাটি সম্পূর্ণরূপে অবৈধ হয়ে যাবে। 

কারণ ওই কোম্পানির সাথে আপনার কোন এগ্রিমেন্ট বা চুক্তিপত্র নেই।  তাই বিদেশে যারা থাকেন তারা এ বিষয়টি অবশ্যই জানেন। 

কিছু কিছু কোম্পানিতে কাজ করতে গেলে একটা এগ্রিমেন্ট পেপার চাই কারণ তারা চায় না পরবর্তীকালে কোন পুলিশের ঝামেলায় পড়তে হয়। 

তাই আমরা বলবো যে আপনারা যখন দুবাই বা অন্য কোন দেশে ফ্রি ভিসা নিয়ে যাবেন তখন যে কোন কোম্পানিতে কাজ করতে গেলে এগ্রিমেন্ট পেপার বানিয়ে কাজ করুন। 

তাতে আপনার দুটি দিকে লাভ হবে একটি পুলিশের সমস্যার সম্মুখীন হতে হবে না। আরেকটি হলো ওই কোম্পানি পরবর্তীতে যদি আপনার টাকা না দিতে চায় তাহলে আপনি গভমেন্টের কাছে কেচ করতে পারবেন। 

আপনি যদি এগ্রিমেন্ট পেপার নাও বানিয়ে কাজ করেন তাহলে আপনি অনেক সময় দেখা যাবে যে ওই কোম্পানি আপনাকে টাকা দিবে না তখন আপনার কোনো কিছু করার থাকবে না। 

উপারে আপনাদের সাথে আমি আলোচনা করছি যে আমিও ছয় বছর কাতারে ছিলাম আমি এ ধরনের অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। তাই আমার নিজের ব্যক্তিজীবনের ধারণার মাধ্যমে আপনাদের কিছুটা ধারণা দিলাম। 

দুবাই ভিসা বা অন্য কোন দেশের ফ্রি ভিসায় যান না কেন এ বিষয়টি সম্পর্কে যদি আপনারা সতর্ক থাকেন তাহলে অবশ্যই প্রবাসী জীবনে আপনারা উন্নতি লাভ করতে পারবেন। 

আশা করি প্রিয় পাঠক আপনাদের দুবাই ভিসা বৈধ না অবৈধ সম্পর্কে সুন্দর একটা ধারণা দিতে পেরেছি। এখন আপনাদের সাথে আলোচনা করব দুবাই ভিসা বেতন কত ২০২৩।  

দুবাই ভিসা বেতন কত ২০২৩

দুবাই ভিসা বেতন কত ২০২৩ সম্পর্কে বিস্তারিত নিম্নে দেওয়া হল। আমি বলেছি যে ফ্রি ভিসা বলতে কোন ভিসা নেই। আপনি যে কোম্পানির মাধ্যমে যাবেন সেই কোম্পানি আপনাকে কোনো বেতন প্রদান করবে না।

 কারণ আপনি একথা জেনে যাবেন যে বাহিরে আপনার একাকী কাজ করতে হবে এবং থাকা-খাওয়ার সব ভরণপোষণ আপনার নিজের বহন করতে হবে।  

তাই ফ্রি ভিসার লোকজনদের বিভিন্ন ধরনের বিভিন্ন সময়ে বেতন হয়ে থাকে। মানে আপনি পরবর্তীকালে অন্য একটি কোম্পানিতে কাজ করতে যখন যাবেন তখন সেই কোম্পানির সাথে কথা বলে নিতে হবে যে আমাকে এই কাজের জন্য প্রতি মাসে এত টাকা বেতন দিতে হবে।  

আপনার কথার সাথে কোম্পানি যদি একমত থাকে তাহলে আপনাকে অবশ্যই কাজে নিয়োগ দিবে। 

তাই ফ্রি ভিসা লোকজনদের কখনো, প্রতি মাসে ইনকাম হয় ২০০০, আবার কখনো ৩০০০ রিয়াল, আবার কখনো ৪০০০ রিয়েল পর্যন্ত প্রতি মাসে ইনকাম করতে পারে। 

আবার অনেক সময় দেখা যায় যে এগ্রিমেন্ট না করার কারণে অনেক কোম্পানি দুই তিন মাস কাজ করানোর পর টাকা না দিয়ে পালিয়ে যায়। তাই লোকজনদের বিশেষ করে এ ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়।  

তাই আমি সর্বোপরি বলবো যে কোম্পানিতে যাওয়াই ভালো মানে কোন কোম্পানির সাথে চুক্তি করে যাওয়া ভালো। 

প্রিয় বন্ধুরা আশা করি দুবাই ভিসা বেতন কত সে সম্পর্কে আপনাদের সুন্দর একটা ধারণা দিতে পেরেছে। এখন আপনাদের সাথে আলোচনা করব দুবাই ফ্রি ভিসার খরচ কত ২০২৩। 


দুবাই ফ্রি ভিসার খরচ কত ২০২৩

প্রিয় পাঠক এখন আপনাদের সাথে আলোচনা করব দুবাই ফ্রি ভিসার খরচ কত ২০২৩ সম্পর্কে। প্রিয় পাঠক আমি অলরেডি উপরে উল্লেখ করছি যে তিনটি মাধ্যম মূলত এই মাধ্যমে যদি আপনি যান তাহলে আপনার তিন ধরনের খরচ হতে পারে। 

* প্রথমটি হল আপনি যদি আপনার কোন পরিচিত ব্যক্তির মাধ্যমে ফ্রি ভিসায় যেতে চান।  তাহলে আপনার সর্বনিম্ন খরচ হবে বর্তমান সময়ে ৪ লাখ থেকে পাঁচ লক্ষ টাকা।

* অন্যথায় আপনি যদি কোন এজেন্সির মাধ্যমে দুবাই ফ্রি ভিসায় যেতে চান।  তাহলে আপনার কাছ থেকে কমপক্ষে সাড়ে চার লক্ষ টাকা থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা নিয়ে নেবে।  

* দুবাই ভিসার খরচ কত ২০২৩ এর তৃতীয় মাধ্যমটি হলো আপনি যদি অনলাইনে আবেদন করে দুবাই ফ্রি ভিসায় যান তাহলে আপনার খরচ হবে দেড় লক্ষ থেকে ২ লক্ষ টাকার মতো কারণ অনলাইনে আবেদন করে আপনি ওই কোম্পানির সাথে সরাসরি কন্টাক করতে পারবেন। 

আপনার ও কোম্পানির ভিতরে কোন মাধ্যম থাকবে না।  উপরে উল্লেখিত সবগুলোই হল দুবাই ভিসার খরচ ২০২৩ আশাকরি আপনাদের দুবাই ভিসার খরচ কত ২০২৩ সম্পর্কে একটা ধারনা দিতে পেরেছি। 

এখন আপনাদের সাথে আলোচনা করব দুবাই ফ্রি ভিসায় ২০২৩ সালে কি কি কাজ রয়েছে।

দুবাই ফ্রি ভিসায় ২০২৩ সালে কি কি কাজ রয়েছে 

দুবাই ফ্রি ভিসায় ২০২৩ সালে কি কি কাজ রয়েছে এ সম্পর্কে বিস্তারিত নিম্নে আলোচনা করা হল:- আপনারা যদি দুবাই ফ্রি ভিসায় যান তাহলে বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। যদি সেই কাজগুলো আপনার জানা থাকে তা না হলে।  

আপনার প্রথম পর্যায় দুবাই ফ্রি ভিসায় যাওয়ার পর কোন কোম্পানির মাধ্যমে হেলপারের কাজ করতে হবে। 

পরবর্তীতে আপনি ওই কাজটি সম্পর্কে সম্পন্ন জ্ঞান অর্জন করতে পারলে আপনি একজন মিস্ত্রি হিসেবে কাজ করতে পারবেন। 

এক্ষেত্রে মিস্ত্রিরির বেতন একটু বেশী হয়ে থাকে এবং হেলপারের বেতন একটু কম হয়ে থাকে। তাই আমি বলব যে আপনারা যত তাড়াতাড়ি কাজটি শিখতে পারবেন তত বেশি আপনাদের ইনকাম হবে।  

এখন আসুন মূল টপিকে চলে যায় তা হল দুবাই ফ্রি ভিসায় ২০২৩ সালে কি কি কাজ রয়েছে। সর্ব প্রথমে আপনি বিল্ডিং কনস্ট্রাকশন কাজ করতে পারবেন। 

তার ভিতরে রয়েছে প্লাম্বার, ফায়ার, ম্যাসন, পেইন্টার, ইলেকট্রিক্যাল কাজ, এসি মেকানিক কাজ, ক্লিনার কাজ এ ধরনের অসংখ্য কাজ রয়েছে। 

যা আপনি করতে পারবেন। প্রিয় বন্ধুরা আশা করি আপনাদের দুবাই ফ্রি ভিসায় ২০২৩ সালে কি কি কাজ রয়েছে সে সম্পর্কে সুন্দর একটা ধারণা দিতে পেরেছি। এখন আপনাদের সাথে আলোচনা করব দুবাই ভিসা দাম কত ২০২৩। 

দুবাই ভিসার দাম কত ২০২৩ 

দুবাই ভিসার দাম কত ২০২৩ এ সম্পর্কে বিস্তারিত নিম্নে দেওয়া হল:- প্রিয় পাঠক আমরা উপরে অলরেডি জেনেছি দুবাই ভিসার দাম কত এর সম্পর্কে দুবাইতে মূলত বিভিন্ন ধরনের ভিসা রয়েছে আর এগুলোর দামও ভিন্ন।  এখন আপনাদের সাথে আলোচনা করব বিভিন্ন ভিসার দাম সম্পর্কে। 

কোম্পানি ভিসা 

আপনি যদি কোন কোম্পানীর সাথে এগ্রিমেন্ট করে দুবাইতে কাজ করতে যেতে চান তাহলে আপনার কমপক্ষে খরচ হবে দুই থেকে আড়াই লক্ষ টাকা। এবং আপনাকে প্রতিমাসে কমপক্ষে বেতন দেওয়া হবে ১২০০ থেকে ১৫০০ রিয়াল পর্যন্ত। 

দুবাই ফ্রি ভিসা 

আপনি যদি দুবাই ফ্রি ভিসায় যান তাহলে আপনার কমপক্ষে খরচ হবে ৪ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা। দুবাই ফ্রি ভিসায় গেলে আপনি সব ধরনের কাজ করতে পারবেন। যদি সেই কাজগুলো আপনার জানা থাকে। 

দুবাই ফোরম্যান ভিসা 

আপনি যদি দুবাইতে ফোরম্যান ভিসা সংগ্রহ করে যান তাহলে আপনার খরচ হবে সাড়ে চার লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকা। ফোরম্যান ভিসায় গেলে আপনার বেতন অনেক বেশি হবে।  

আপনি যদি ইলেকট্রিক্যাল ফোরম্যান ভিসায় যেতে চান তাহলে অবশ্যই আপনাকে ইলেকট্রিক্যাল কাজে অনেক দক্ষ থাকতে হবে।  

তাহলে আপনাকে প্রতি মাসে বেতন দেওয়া হবে ২০০০ থেকে আড়াই হাজার রিয়েল একটি কোম্পানিতে যদি আপনি কাজ করেন। 

অন্যথায় আপনি ফ্রি ভিসায় গিয়ে যদি দুবাই ইলেকট্রিক্যাল ফোরম্যান হিসেবে কাজ করেন তাহলে ৩০০০ থেকে ৪০০০ রিয়াল প্রতি মাসে ইনকাম করতে পারবেন। 

দুবাই খাদ্দামা ভিসা 

আমরা বুঝি যে সকল মেয়েরা বিদেশে গিয়ে আরবি বাসায় কাজ করে তাদেরকে আমরা মূলত খাদ্দামা বলে থাকি। এসকল ভিসার সর্বনিম্ন দাম পড়বে ৭০ হাজার থেকে ১ লক্ষ টাকা। 

দুবাই ড্রাইভিং ভিসা 

প্রিয় বন্ধুরা আপনারা যদি দুবাইতে ড্রাইভিং ভিসায় যেতে চান।  তাহলে আপনাকে প্রতি মাসে বেতন দেওয়া হবে ২০০০ রিয়েল থেকে আড়াই হাজার রিয়াল পর্যন্ত। 

মূলত ড্রাইভিং ভিসা ৩ ধরণের হয়ে থাকে, একটি হলো 

* কোন আরাবী মালিকানাধীন পার্সোনাল গাড়ি চালানো 

* কোন কোম্পানির গাড়ি চালানো 

* আরো একটি হলো আপনি যদি দুবাই ড্রাইভিং ফ্রি ভিসা নিয়ে যান তাহলে আপনি নিজে নিজেই গাড়ি কিনে ড্রাইভিং করতে পারবেন। তাতে দেখা যাবে যে আপনার ইনকাম অনেক বেশি হবে। 

দুবাই ওয়েটার ভিসা 

আপনি যদি দুবাই ওয়েটার ভিসা যান তাহলে কমপক্ষে আপনার খরচ হবে দেড় থেকে দুই লক্ষ টাকা। এবং আপনি প্রতি মাসে ইনকাম করতে পারবেন আড়াইহাজার রিয়েল থেকে তিন হাজার রিয়াল পর্যন্ত। এবং আপনি যদি কোনো উন্নত মানের হোটেল জব নিতে পারেন তাহলে এর চেয়ে আরো বেশি ইনকাম হবে।  

দুবাই সিকিউরিটি গার্ড ভিসা 

আরব কান্ট্রিতে সিকিউরিটি গার্ডের অনেক অভাব রয়েছে তাই আপনি যদি দুবাইতে বা আরব দেশের অন্য কোন কান্ট্রিতে সিকিউরিটি গার্ডের ভিসা নিয়ে যান। তাহলে কমপক্ষে আপনার প্রতি মাসে ইনকাম হবে আড়াইহাজার রিয়েল থেকে তিন হাজার রিয়াল পর্যন্ত। এটি একটি শান্তির চাকরি আপনারা চাইলেই অনলাইনে আবেদন করে বা কোন পরিচিত ব্যক্তির মাধ্যমে দুবাই যেতে পারেন।

 

দুবাই ক্লিনার ভিসা 

প্রিয় বন্ধুরা আপনারা যদি দুবাই ক্লিনার ভিসায় জান তাহলে প্রতি মাসে আপনাকে বেতন দেওয়া হবে পনেরশো থেকে ২০০০ রিয়াল। এবং আপনার ডিউটি হবে ৮ ঘন্টা আবার কখনো ওভারটাইম হতে পারে। তাহলে ওভারটাইম টাকা আপনি পেয়ে যাবেন, আপনার বেতন এর বেসিক অনুযায়ী।

শেষ কথা

প্রিয় পাঠক উপরে উল্লেখিত সবগুলোই হল দুবাই ভিসা দাম কত ২০২৩ সম্পর্কে। আশা করি আপনাদের দুবাই ভিসার দাম কত ২০২৩ সালে এ সম্পর্কে সুন্দর একটা ধারণা দিতে পেরেছে। 

প্রিয় বন্ধুরা আমার এই ওয়েবসাইটটিতে দুবাই ভিসা , কানাডা ভিসা , পর্তুগাল ভিসা , ইতালি ভিসা সম্পর্কে অসংখ্য পোস্ট  রয়েছে আরো রয়েছে মালয়েশিয়ার ভিসা সম্পর্কে। আপনারা চাইলেই আমার এই ওয়েবসাইটটিতে আবারো ভিজিট করতে পারেন। আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।


WRITTEN BY

A Blogger, Author and a Youtuber! Technology News Writer, has been with Ajker IT since 2022.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url