কানাডা লেবার ভিসা ২০২৩ সম্পর্কে বিস্তারিত তথ্য জানুন

কানাডা লেবার ভিসা ২০২৩ সম্পর্কে বিস্তারিত তথ্য জানুন

কানাডা লেবার ভিসা সম্পর্কে হয়তোবা আমাদের সুন্দর ভাবে কোন ধারণা নেই। প্রিয় পাঠক তাই আজকে আমার এই পোস্টের মাধ্যমে আপনাদের কানাডা লেবার ভিসা 2023 সম্পর্কে আপনাদের সুন্দর একটা ধারণা দেওয়া হবে। আসুন কথা না বাড়িয়ে জেনে নেয়া যাক কানাডা লেবার ভিসা সম্পর্কে লেভার ভিসা বলতে বুঝায় যে সকল লোকজন বিদেশে যাওয়ার পর যেকোনো কাজের ক্ষেত্রে কোন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না বা কোন সার্টিফিকেট এর প্রয়োজন হয় না মূলত সেই সকল কর্মযজ্ঞ কে গুলোকে মূলত বলা হয় লেবার ভিসা। 

Bangla Info, visa,


বর্তমান সময় ও আগামী ২০২৩ সালে কানাডা লেবার ভিসা সব সময় পাওয়া যাবে। বাংলাদেশ ইন্ডিয়া এবং আরো বিভিন্ন দেশ থেকে কানাডা 2021-2023 সাল পর্যন্ত অসংখ্য লোক নিয়োগ দেওয়া হয়েছে। আগামী 2024 সাল পর্যন্ত কানাডায় লেবার ভিসা খোলা থাকবে। 

আপনারা যদি কানাডায় লেবার ভিসায় যেতে চান তাহলে অবশ্যই আপনার কোন পরিচিত ব্যক্তির মাধ্যমে ভিসার আবেদন করবেন তা না হলে অনেক সময় দেখা যায় যে অনেক দালাল চক্রের হাতে পড়ে সর্বহারা হয়ে যায়। 

আর যদি আপনি কোন এজেন্সির মাধ্যমে কানাডা লেবার ভিসা ২০২২ আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই দেড় থেকে দুই বছর অপেক্ষা করতে হবে। আপনি যদি সরকারিভাবে কানাডা যাওয়ার চিন্তা ভাবনা করেন তাহলে এ প্রসেসিং প্রায় দু বছর সময় লেগে যাবে। 

তাই আমি পরিশেষে বলব যে আপনি নিজেই অনলাইনে কানাডার ভিসার জন্য আবেদন করুন। আমাদের সমাজে বিভিন্ন ধরনের লোকজন থাকে যারা 13 14 লাখ টাকার বিনিময়ে অবৈধপথে কানাডা নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। 

আমরা অনেকেই জানি যে বিভিন্ন সময়ে বিভিন্ন পত্রপত্রিকায় মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে দেখা যায় যে নৌকাডুবি অনেক মানুষ মারা যায়। এই অবৈধ পথে কানাডা ইউরোপের কোন দেশে যাওয়ার উদ্দেশ্যে। তাই আপনাদের আমি বলব যে অবৈধ পথে কানাডা যাওয়ার কথা কখনো চিন্তাভাবনা করবেন না এতে লাভের সংখ্যার চেয়ে 99 শতাংশ ক্ষতির সংখ্যা বেশি।


কানাডা লেবার ভিসা ২০২৩ পেতে কি যোগ্যতা প্রয়োজন

কানাডা লেবার ভিসা ২০২৩ পেতে যে সকল যোগ্যতার প্রয়োজন হয় তা হল।  আপনার মোটামুটি পর্যায়ে ইংলিশ জানা ও বোঝা তারপরে বলতে পারা মানে ইংলিশে কথা বলতে পারার দক্ষতা থাকতে হবে। দ্বিতীয়তঃ আপনার 6 মাস মেয়াদ এর উপরের একটি পাসপোর্ট প্রয়োজন হবে। কারণ আপনার যদি পাসপোর্ট এর মেয়াদ ছয় মাসের কম থাকে তাহলে কখনই কানাডা সরকার আপনার পাসপোর্ট একসেপ্ট করবে না। 

মূলত লেবার ভিসা কানাডা যেতে হলে যেকোনো একটি কাজের উপরে আপনার অনেক দক্ষতা অর্জন করতে হবে। কারণ যে কোম্পানির মাধ্যমে কানাডিয়ান স্পন্সর পেয়েছেন সে কোম্পানি আপনার সিবি দেখে যদি ভালো লাগে তাহলে মৌখিক একটি ইন্টারভিউ নেওয়া হবে। 

সেই ইন্টারভিউতে যদি আপনি পাস করতে পারেন তাহলে আপনাকে ক্যানাডিয়ান ভিসা প্রদান করা হবে। পরীক্ষার দেওয়া হবে দুটি বিষয়ে একটি হল ইংলিশে কথা বলা, দ্বিতীয় টি হল যে কাজের উপর আপনি অনেক দক্ষ সেই কাজের উপর পরীক্ষা নেওয়া হবে। 

আপনি যদি ৩ থেকে ৪ টা কাজের উপর অনেক দক্ষ হয়ে থাকেন তাহলে কানাডা যাওয়ার পর আপনার বেতন অনেক বেশি হবে। 

কারণ সবসময় কানাডিয়ান সরকার দক্ষ শ্রমিক ও দক্ষ জনশক্তি পাওয়ার চেষ্টা করে। কারণ ও অদক্ষ জনশক্তি নিয়ে দেশের কোন উপকারে আসবে না। পরিশেষে আপনি যে কাজের উপর দক্ষতা অর্জন করেছেন সেই কাজের একটি প্রশংসা সার্টিফিকেট দরকার হবে। 

প্রিয় পাঠক কানাডা লেবার ভিসায় যেতে হলে কমপক্ষে আপনাকে এইচএসসি সমমান পাস এর সার্টিফিকেট থাকতে হবে। অবশ্যই কানাডা লেবার ভিসা আবেদনকারীর ন্যাশনাল আইডি কার্ড থাকতে হবে।  কানাডা লেবার ভিসা ২০২৩ যোগ্যতা সম্পর্কে আপনাদের বুঝাতে পেরেছি।


কানাডা লেবার ভিসা ২০২৩ আবেদন করতে হলে কি কি কাগজপত্র প্রয়োজন হয়

কানাডা লেবার ভিসা জন্য আবেদন করতে হলে যে সকল কাগজপত্র প্রয়োজন হয় তা হল:- আবেদনকারীকে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। 

আবেদনকারীর অবশ্যই চার কপি ছবি প্রয়োজন হবে। 

পাসপোর্ট এর মূল পেইজের স্ক্যান কপি প্রয়োজন হবে। 

আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সার্টিফিকেট এর প্রয়োজন হবে। 

আপনি যে কাজের উপর দক্ষতা অর্জন করেছেন সেই কাজের সনদপত্র প্রয়োজন হবে। এটাই মূলত কানাডা লেবার ভিসা ২০২৩ আবেদন করতে প্রয়োজন হয়।



WRITTEN BY

A Blogger, Author and a Youtuber! Technology News Writer, has been with Ajker IT since 2022.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url