রোমানিয়া ভিসা সম্পর্কে বিস্তারিত জানতে চান ?

রোমানিয়া ভিসা সম্পর্কে বিস্তারিত জানতে চান ?

আসসালামুআলাইকুম প্রিয় পাঠক আজকে আপনাদের সাথে আলোচনা করব রোমানিয়া ভিসা সম্পর্কে, আরো আলোচনা করবো রোমানিয়া ভিসা আবেদন, রোমানিয়া ভিসার দাম কত, রোমানিয়া ভিসা আবেদন ফরম, রোমানিয়া বেতন কেমন, রোমানিয়া যেতে কত টাকা লাগে ২০২২, সরকারিভাবে রোমানিয়া যাওয়ার উপায়, রোমানিয়া যেতে কত বয়স লাগে এ সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হবে। আমার এই পোস্টের মাধ্যমে আসুন তাহলে কথা না বাড়িয়ে জেনে নেয়া যাক রোমানিয়া ভিসা সম্পর্কে,

রোমানিয়া ভিসা


রোমানিয়া ভিসা 

প্রিয় বন্ধুরা রোমানিয়া ভিসা নিয়ে জানার পূর্বে আমরা রোমানিয়া দেশ সম্পর্কে কিছুটা জেনে নি। রোমানিয়া ইউরোপের অন্যতম একটি সম্পদশালী ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী দেশ।  আয়তনে ভারতের স্থান দখল করে আছে, বর্তমান সময় ইউরোপের যে দেশগুলো উন্নতির পথে যাত্রা করেছে তার ভিসার রোমানিয়া অন্যতম একটি দেশ। 

ইউরোপের অন্যান্য দেশগুলোর তুলনায় রোমানিয়াতে কাজের সুযোগ সুবিধা বৃদ্ধি পেয়েছে। অন্যান্য দেশগুলোর মতোই বাংলাদেশ থেকে অসংখ্য জনশক্তি নেওয়া হচ্ছে। তাই আমি বলবো কাজের জন্য রোমানিয়া হতে পারে, আপনার জন্য একটি পছন্দনীয় দেশ।  

২০২২ এবং ২০২৩ সালের মধ্যে রোমানিয়াতে এক লক্ষ জনশক্তি নেওয়ার কথা বলেছেন রোমানিয়ার শ্রম মন্ত্রণালয়। 

তাই আমি আশা করি আপনারা রোমানিয়ার ভিসা অতি সহজেই পেয়ে যাবেন। বর্তমান সময়ে রোমানিয়াতে অসংখ্য ভিসা রয়েছে, যার মাধ্যমে আপনি রোমানিয়া যেতে পারেন। 

আপনি রোমানিয়াতে কৃষি ভিসা নিয়ে যেতে পারেন। এটা আপনার ধারনার বাহিরে আমাদের দেশের তুলনায় রোমানিয়াতে ফল ও শাকসবজি প্রচুর পরিমাণে চাষ করা হয়। এর একাংশ ইউরোপীয় দেশগুলোতে রপ্তানি করা হয়, আরো অসংখ্য রোমানিয়া ভিসা রয়েছে। তার বিস্তারিত নিম্নে দেওয়া হলঃ 

রোমানিয়া ভিসা ক্যাটাগরী 

এখন আপনাদের সাথে আলোচনা করব রোমানিয়া ভিসা ক্যাটাগরিতে কি কি রয়েছে, তা জানতে আমার এই পোস্টটি পড়তে থাকুন। 

রোমানিয়া কৃষি ভিসা 

বর্তমান সময়ে রোমানিয়াতে অসংখ্য কৃষি কাজ করা হয় তার ভীতর অন্যতম হলো আঙ্গুর ও আপেল চাষ করা। বর্তমান সময়ে রোমানিয়া গম চাষ করা হয়, আরও অসংখ্য শাক সবজির ক্ষেত খামার রয়েছে। 

যেখানে গিয়ে আপনি কৃষি কাজ করতে পারবেন, তাহলে আপনার সর্বপ্রথম যা প্রয়োজন তা হলো রোমানিয়া একটি কৃষি ভিসা জন্য আবেদন করতে হবে।


রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা 

আপনি যদি রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যান, তাহলে সব ধরনের কাজ করতে পারবেন। তা কৃষিকাজ হোক এবং কোন কলকারখানা কাজ হোক, আপনি রোমানিয়া ওয়ার্ক পারমিট নিয়ে গেলে ১ থেকে দু বছর কাজ করার পর রোমানিয়ার গ্রীন কার্ড পেয়ে যাবেন। এর পরবর্তীতে আপনার ফ্যামিলি, পরিবার-পরিজনকে নিয়ে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন রোমানিয়া।


রোমানিয়া টুরিস্ট ভিসা 

রোমানিয়া অনেক টুরিস্ট স্পট রয়েছে, যেখানে আপনি আপনার পরিবার সহকারে ঘুরতে যেতে পারেন। বর্তমান সময়ে বা পূর্ব কাল থেকেই রোমানিয়া টুরিস্ট ভিসা সব সময় এভেলেবেল ছিল বা এখনও আছে।  

রোমানিয়ায় অনেক আকর্ষণীয় নিদর্শন রয়েছে, যা আপনি দেখলে মুগ্ধ হয়ে যাবেন। তাই আপনারা যারা রোমানিয়া টুরিস্ট ভিসা নিয়ে যেতে চান, তারা আবেদন করতে পারেন।


রোমানিয়া বিজনেস ভিসা 

আপনারা যারা রোমানিয়া বিজনেস করতে চান, তারা রোমানিয়ায় বিজনেস ভিসা নিয়ে যেতে পারেন। রোমানিয়ায় ব্যবসা-বাণিজ্য করার জন্য একটি পারফেক্ট প্লেস। যেখানে আপনি স্বাধীনভাবে ব্যবসা-বাণিজ্য করতে পারবেন। 

কারণ রোমানিয়ায় বহিরাগত ব্যবসায়ীদের সরকারিভাবে অনেক সুযোগ-সুবিধা দিয়ে থাকেন। আমার জানামতে রোমানিয়া যারা ব্যবসা বাণিজ্য করে তারা অধিকাংশ লোকই ব্যবসায় সাফল্য অর্জন করে।

রোমানিয়া ফ্যামিলি ভিসা 

আপনি যদি দীর্ঘকাল ধরে রোমানিয়ায় কাজ করেন সে ক্ষেত্রে আপনি অবশ্যই রোমানিয়ার গ্রীন কার্ড পেয়ে যাবেন। গ্রীন কার্ড পাওয়ার পরবর্তীকালে আপনি আপনার ফ্যামিলি মানে আপনার ওয়াইফ, মা-বাবা ভাই-বোন এদেরকে ফ্যামিলি ভিসা নিয়ে যেতে পারবেন।

উপরে উল্লেখিত সবগুলোই হলো রোমানিয়া ভিসা এর বিস্তারিত তথ্য।


রোমানিয়া ভিসার দাম কত?

এখন আপনাদের সাথে আলোচনা করব, রোমানিয়া ভিসার দাম কত। রোমানিয়ায় বিভিন্ন ধরনের ভিসা রয়েছে। রোমানিয়ার কৃষি ভিসার বর্তমান সময় দাম হল ৬ থেকে ৭ লাখ টাকা।


রোমানিয়া ওয়ার্ক পারমিট

রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসার দাম ৭ থেকে আট লাখ টাকা। ওয়ার্ক পারমিট ভিসার দাম একটু বেশি হওয়ার কারণ হল, আপনি যদি রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যান।তাহলে সব ধরনের কাজ করতে পারবেন।


রোমানিয়া টুরিস্ট ভিসা

বর্তমান সময়ে রোমানিয়া টুরিস্ট ভিসা নিয়ে গেলে দাম পড়বে ১ থেকে দেড় লক্ষ টাকা।

 

রোমানিয়া স্টুডেন্ট ভিসা 

প্রিয় বন্ধুরা আপনারা যদি রোমানিয়া স্টুডেন্ট ভিসা নিয়ে যান, তাহলে সর্বনিম্ন দাম পড়বে ৯ থেকে ১০ লক্ষ টাকা। এছাড়া আরো অসংখ্য ভিসা রয়েছে, তা আমি উল্লেখ করলাম না কারণ উপরে উল্লেখিত বিষয়গুলো নিয়েই সচরাচর মানুষ নিয়ে পাড়ি জমায়।


রোমানিয়া ভিসা আবেদন

প্রিয় বন্ধুরা রোমানিয়া ভিসা আবেদন করার নিয়ম সম্পর্কে আমরা হয়তো বা অনেকেই জানিনা। তাই আপনাদের জন্য আজকে আমার এই পোস্টটি সাজানো হয়েছে, আপনারা যারা রোমানিয়া যেতে ইচ্ছুক তারা হয়তো বা রোমানিয়া ভিসা আবেদন কিভাবে করতে হবে কোথায় করতে হবে এ বিষয়ে অবগত না। 

আজকে আমার এই পোস্ট টি মনোযোগ সহকারে পড়লে আপনারা রোমানিয়া ভিসা আবেদন করা সম্পর্কে জানতে পারবেন। 

রোমানিয়া ভিসা আবেদন করতে হলে সর্বপ্রথম আপনাকে রোমানিয়া ভিসা আবেদন করার ওয়েবসাইটে যেতে হবে। 

সেখানে গিয়ে আপনার রোমানিয়া ভিসার জন্য আবেদন করতে হবে। এখন আপনাদের জন্য আমি রোমানিয়া ভিসার ওয়েবসাইটের ঠিকানা দিয়ে দেব, 

এই https://visa.vfsglobal.com ঠিকানা নিয়ে আপনারা সার্চ করলে রোমানিয়ার ভিসা আবেদন করার ওয়েবসাইট পেয়ে যাবেন। এই ওয়েবসাইটের ভিতরে গিয়ে আপনারা রোমানিয়া ভিসার জন্য আবেদন করতে পারবেন।


রোমানিয়া ভিসা আবেদন ফরম

প্রিয় বন্ধুরা এখন আপনাদের সাথে আলোচনা করব, রোমানিয়া ভিসা আবেদন ফরম সম্পর্কে, রোমানিয়ার ভিসা আবেদন করার ফ্রম এ কি কি তথ্য রয়েছে। আমার এই পোস্টের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে। রোমানিয়া ভিসা আবেদন ফরমটি সম্পর্কে এবং ফরমটিতে কি কি তথ্য রয়েছে। এসকল তথ্য জানতে আমার এই পোস্টটি পড়তে থাকুন। 

দরকারি কিছু তথ্য

আপনি একটি ভিসা আবেদন ফরম পূরণ করতে পারেন এবং এটি রোমানিয়া নির্বাচিত কূটনৈতিক মিশন কন্সুলার পোস্টে পাঠাতে পারবেন। যে কর্মকর্তাদের কূটনৈতিক পরিষেবা এবং অফিসিয়াল পাসপোর্ট রয়েছে, সেই সাথে তাদের পরিবারের সদস্যরা যারা অফিশিয়াল উদ্দেশ্যে রোমানিয়ায় ভ্রমণ করেন। 

তারা সরাসরি রোমানিয়ার নির্বাচিত কূটনৈতিক মিশন যোগাযোগ করতে পারবেন। রোমানিয়ার কূটনৈতিক মিশনের যোগাযোগের বিবরণ জানতে এই ঠিকানা নিয়ে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। 

এটি অত্যন্ত বাঞ্ছনীয় যে, ভিসা আবেদন জমা দেওয়ার আনুমানিক তারিখের কমপক্ষে দুই সপ্তাহ আগে এবং সেই তারিখের তিন মাসের বেশি নয় যে তারিখ থেকে ভিসা আবেদন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময়কাল হল, সেই তারিখটা আবেদনকারীর কূটনৈতিক মিশন এ  নিজেকে উপস্থাপন করেন।

রোমানিয়া ভিসা আবেদন করার আগে যা করণীয়

রোমানিয়া ভিসা অনলাইনে আবেদন করার পূর্বে সর্বপ্রথম আপনার যা প্রয়োজন তা হলো:-  (১) একটি বৈধ ইমেইল ঠিকানা থাকতে হবে। 

(২) আপনার একটি কম্পিউটার ব্যবহার করতে হবে, যা বর্তমান সময়ের প্রযুক্তিগত প্রয়োজনীয়তা পূরণ করে। প্রয়োজনীয় সহায়ক নথি আপলোড করার সম্ভাবনা থাকতে হবে।

(৩) আরো প্রয়োজন হবে আপনি যদি আপনার এপলিকেশন টির একটি অনুলিপি মুদ্রণ বা সংরক্ষণ করতে চান, তবে আপনার অবশ্যই এক্রোবেট রিডার বা অন্যান্য অনুরূপ পিডিএফ পাঠক গুলিতে অ্যাক্সেস থাকতে হবে। 

(৪) আপনি রোমানিয়ায় যে কাগজপত্র পাঠাবেন তা অবশ্যই ইংরেজি বা রোমানিয়া ভাষায় হতে হবে। কারণ রোমানিয়া আপনার সকল কাগজপত্র পাঠানোর পরে সকল কাগজপত্র অনুবাদ করা হবে, যাতে করে রোমানিয়া কাউন্সিলর সবকিছু ভালো করে বুঝতে পারে।

(৫) আপনার পাঠানো সকল কাগজপত্র অবশ্যই পাঠ্য যোগ্য হতে হবে। 

(৬) আপনি রোমানিয়ায় যে সকল কাগজপত্র পাঠাবেন তার প্রতিটা পাতার ২ মেগাবাইট ২ এমবি এর কম হতে হবে। এর বেশি হলে রোমানিয়ান কাউন্সিলিং ওয়েবসাইটে কখনোই সাপোর্ট করবে না। আপনার ফাইলগুলি jpeg, jpg, bmp, এই সকল ফরম্যাটে পাঠাতে হবে।


রোমানিয়া ভিসা ফর বাংলাদেশ

বর্তমান সময়ে রোমানিয়াতে বাংলাদেশীদের জন্য অনেক ভিসা রয়েছে। তার ভিতরে উল্লেখযোগ্য হল:- 

পারমিট ভিসা 

আপনি যদি রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যান, তাহলে সব ধরনের কাজ করতে পারবেন। তাতে রোমানিয়া সরকার আপনাকে কোন বাধা প্রদান করবে না। বর্তমান সময়ে বা পূর্ব কাল থেকে, বাংলাদেশ থেকে রোমানিয়া প্রতিবছরই অনেক মানুষ কাজের উদ্দেশ্যে যায়।

কৃষি ভিসা  

এছাড়া বাংলাদেশ থেকে কৃষি কাজের জন্য অনেক দক্ষ শ্রমিক নেওয়া হচ্ছে। বর্তমান সময়ে আপনার যদি কৃষি কাজের উপর মোটামুটি ভাবে দক্ষতা থাকে। তাহলে আপনি রোমানিয়া কৃষি ভিসা যেতে পারেন। 

কিন্তু রোমানিয়া ভাষা বা ইংরেজি ভাষায় কথা বলতে বা বুঝতে হবে এবং কৃষি কাজের উপর কমপক্ষে ১ বছরের একটি সার্টিফিকেট থাকতে হবে।  

টুরিস্ট ভিসা 

বাংলাদেশ থেকে প্রতিবছরই অসংখ্য মানুষ রোমানিয়া যাচ্ছে টুরিস্ট ভিসা নিয়ে। এর মানে হল ভ্রমণ ভিসা, রোমান সাম্রাজ্য বিশ্বের ভিতরে একটি ঐতিহ্য সাম্রাজ্য, রোমান দেশটিতে কয়েক শতক পূর্বের অনেক নিদর্শন রয়েছে। 

যা শুধু বাংলাদেশ থেকেই নয় বিশ্বের অনেক দেশ থেকে অসংখ্য লোকজন প্রতিবছরই টুরিস্ট ভিসা নিয়ে যায়। আপনি চাইলে যেকোন সময় রোমানিয়ায় টুরিস্ট ভিসা নিয়ে যেতে পারেন।


সরকারি ভাবে রোমানিয়া ভিসা

রোমানিয়া সরকারিভাবে ভিসা নিয়ে যেতে পারেন, সে ক্ষেত্রে আপনার অরিজিনাল কিছু ডকুমেন্টের প্রয়োজন হবে। বর্তমান সময়ে বাংলাদেশ থেকে সরকারিভাবে রোমানিয়া অসংখ্য লোক কাজের উদ্দেশ্যে যাচ্ছে। 

কেউ হয়তোবা কৃষিকাজে যাচ্ছে, কেউ হয়তোবা কোন কল কারখানার কাজে যাচ্ছে। কয়েক বছর পূর্ব থেকে রোমানিয়ার ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধ ছিল, কিন্তু বিগত দুই মাস থেকে রোমানিয়ার ভিসা খোলা হয়েছে। 

কিন্তু আপনি যদি সরকারিভাবে রোমানিয়া যেতে চান তাহলে দুই থেকে তিন মাস বা এর বেশি ছয় মাস অপেক্ষা করতে হবে।  

সরকারিভাবে রোমানিয়া যেতে হলে কিছু রুল রয়েছে তা মেনে সবাই যেতে পারে না, যেমন আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং ইংরেজি ভাষায় ভালো দক্ষতা থাকতে হবে।  

এবং আপনি যে কাজের উদ্দেশ্যে নিয়ে রোমানিয়া যাবে সেই কাজের একটি সার্টিফিকেট থাকতে হবে। 

বর্তমান সময়ে বাংলাদেশে থেকে অনেক লোকজন কোন এজেন্সির মাধ্যমে রোমানিয়া যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার ভিতরে কিছু সংখ্যক লোক রোমানিয়া যেতে পারে। 

কারণ রোমানিয়া ভিসা সব সময় থাকে না, যে সকল ভিসা রোমানিয়ার এভেলেবেল থাকে তা সরকারি ভাবে লোক রোমানিয়ায় নেওয়া হয়।  

কিন্তু আমাদের দেশের ৯০% রোমানিয়া অবৈধ পথে যায়। অবৈধ পথে যাওয়ার সময় বাংলাদেশের অনেক মানুষ মারা যায়। আমরা অনেক সময় খবরের মাধ্যমে জানতে পারি। 

কিন্তু সরকারিভাবে যাওয়ার প্রসেসিং টা একটু দীর্ঘ সময় হলেও আপনারা কখনোই অবৈধ পথে যাওয়ার চেষ্টা করবেন না। 

অবৈধপথে যাওয়া মানেই মৃত্যুকে নিজের সামনে টেনে নিয়ে আসা। বর্তমান সময়ে বাংলাদেশীদের জন্য অসংখ্য কাজের কোটা খালি রয়েছে। আপনাদের যদি রোমানিয়া যাওয়ার ইচ্ছা থাকে তাহলে সরকারিভাবে যাওয়ার চিন্তা ভাবনা করুন।


রোমানিয়া বেতন কেমন

প্রিয় বন্ধুরা আমরা হয়তো অনেকেই জানিনা রোমানিয়া যাওয়ার পর আপনার বা আমার বেতন কত হবে। আপনি যদি একবার রোমানিয়া যেতে পারেন, তাহলে কমপক্ষে প্রতি মাসে এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। 

আপনি যদি রোমানিয়া কৃষি ভিসা নিয়ে যান, তাহলে প্রতি মাসে ২ লক্ষ টাকার উপরে ইনকাম করতে পারবেন। 

এছাড়া আপনি যদি পারমিট ভিসা নিয়ে যান তাহলে প্রতি মাসে ২ থেকে আড়াই লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। কারণ আপনি সব ধরনের কাজ করতে পারবেন। 

যে কোন সময় যে কোন জায়গায়, এছাড়া আপনার যদি হাই লেবেলের শিক্ষাগত যোগ্যতা থাকে, তাহলে আপনি রোমানিয়া কোন অফিসে জব করতে পারবেন। আপনার প্রতি মাসে ইনকাম হবে ৩ লাখ থেকে সাড়ে তিন লক্ষ টাকা। 

বর্তমান সময়ে যে সকল লোক জন রোমানিয়ায় ঘরের কাজ করে থাকেন তাদেরকে ১ হাজার থেকে দেড় হাজার ইউরো প্রতি মাসে বেতন দেওয়া হয়। 

এছাড়া যে সকল লোকজন কৃষি কাজ করে তাদের প্রতি মাসে ইনকাম হয় ২০০০ থেকে ২২০০ ইউরো পর্যন্ত। 

এছাড়া আপনি যদি রোমানিয়া অফিস বয় জব করতে পারেন, তাহলে প্রতি মাসে আপনার ১২০০ থেকে ১৫০০ ইউরো ইনকাম হবে। 

আপনি যদি রোমানিয়ায় ক্লিনার জব করতে পারেন, তাহলে প্রতি মাসে আপনার ইনকাম হবে পনেরশো থেকে ১৮০০ ইউরো পর্যন্ত। আপনি যদি রোমানিয়া একবার যেতে পারেন, তাহলে আপনার কাজের অভাব হবে না, কারণ বাংলাদেশীদের জন্য রুমানিয়ায় অসংখ্য কাজ রয়েছে। 

শেষ কথা 

আশা করি প্রিয় বন্ধুরা রোমানিয়া ভিসা সম্পর্কে আপনাদের সুন্দর একটা ধারণা দিতে পেরেছি। আমার এই ওয়েবসাইটটিতে রোমানিয়া টাকার রেট, মালয়েশিয়া ভিসা, কানাডা ভিসা এবং অন্যান্য দেশের টাকার রেট সম্পর্কে অসংখ্য পোস্ট রয়েছে। 

আপনারা চাইলে যেকোন সময় আমার এই ওয়েবসাইটটিতে ভিজিট করতে পারেন। প্রিয় বন্ধুরা আমার এই ওয়েবসাইটটিতে আসার জন্য আপনাদের অনেক, অনেক ধন্যবাদ।

WRITTEN BY

A Blogger, Author and a Youtuber! Technology News Writer, has been with Ajker IT since 2022.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url