রোমানিয়া বেতন কেমন ২০২৩? How salary in Romania?
রোমানিয়া বেতন কেমন ২০২৩? How salary in Romania?
প্রিয় পাঠক, আজকে আপনাদের সাথে আলোচনা করব রোমানিয়া বেতন কেমন? আমরা হয়তোবা অনেক সময় রোমানিয়া যাওয়ার চিন্তা ভাবনা করি। কিন্তু রোমানিয়ায় বর্তমানে একজন শ্রমিককে কত টাকা বেতন দেওয়া হয় সে সম্পর্কে জানিনা। আপনারা যারা রোমানিয়া বেতন কেমন এ সম্পর্কে জানতে ইচ্ছুক তারা এই পোস্ট টি মনোযোগ সহকারে পড়তে থাকুন, তাহলে অতি সহজে জানতে পারবেন।
রোমানিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের একটি দেশ। বাংলাদেশ থেকে ইউরোপের দেশগুলোতে যাওয়া অনেক কঠিন, কিন্তু বাংলাদেশ থেকে রোমানিয়া যাওয়া অনেক সহজ। বাংলাদেশ থেকে প্রতিবছর অসংখ্য মানুষ রোমানিয়া কাজের উদ্দেশ্যে যায়।
কিন্তু রোমানিয়া কাজের বেতন নির্ভর করে আপনার কাজের উপর, আপনি কি ধরনের কাজ করতেছেন, কি ধরনের কাজ করবেন। রোমানিয়া এক এক ধরনের কাজের বেতন ভিন্ন ভিন্ন। আসুন তাহলে সর্বপ্রথমে রোমানিয়া কি কি কাজ পাওয়া যায় বা আপনি কি কাজ করতে পারবেন সে সম্পর্কে একটু জেনে নিন।
রোমানিয়া কি কি কাজ পাওয়া যায়
বর্তমান সময়ে যারা বাংলাদেশ ইন্ডিয়া থেকে রোমানিয়া কাজের উদ্দেশ্যে যাচ্ছেন তাদের জন্য অসংখ্য কাজ রয়েছে। আমার জানামতে, রোমানিয়া আপনি হোটেল বয় হিসেবে কাজ করতে পারেন।
রোমানিয়া সেফ হিসেবে কাজ করতে পারেন, অফিস বয়, কৃষি কাজ করতে পারেন প্লাম্বার কাজ করতে পারেন, রোমানিয়া বিল্ডিং কন্সট্রাকশন কাজ করতে পারেন।
ইলেকট্রিক্যাল কাজ করতে পারেন, এ ধরনের অসংখ্য কাজ রয়েছে রোমানিয়া। প্রত্যেকটি কাজের বেতন আলাদা। তাই আজকে বিভিন্ন কাজের বেতন কত দেওয়া হয় এর বিস্তারিত নিম্নে দেওয়া হল-
আরো পড়ুন ,,, রোমানিয়া ভিসা সম্পর্কে বিস্তারিত
বর্তমানে রোমানিয়া বেতন কেমন?
বর্তমানে রোমানিয়া বেতন কেমন: বর্তমান সময়ে রোমানিয়া আপনি যদি কাজের ভিসা নিয়ে যান, তাহলে সর্বনিম্ন আপনার বেতন হবে ১০০০ ইউরো। আপনি উপরে উল্লেখিত কাজগুলোতে পারদর্শী হন তাহলে এর চেয়ে বেশি ইনকাম করতে পারবেন। এক হাজারের বেশি ইনকাম করতে হলে আপনাকে অবশ্যই রোমানিয়া মেকানিক্যাল কাজ করতে হবে।
আপনি যদি একজন এসি মেকানিক হয়ে থাকেন তাহলে প্রতি মাসে ১৫০০ ইউরো ইনকাম করতে পারবেন। বর্তমান সময়ে আমাদের দেশের মানুষ যারা রোমানিয়ায় কাজ করেন তারা কেউ কেউ প্রতি মাসে ২ হাজার ইউরো এর বেশি ইনকাম করেন।
আপনি রোমানিয়া যাওয়ার পরে প্রথম পর্যায়ে আপনার বেতন একটু কম হলেও ধীরে ধীরে আপনি যতই কাজের উপর দক্ষতা অর্জন করবেন ততই আপনার কাজের বেতন বাড়তে থাকবে। রোমানিয়া বেতন সম্পর্কে সঠিক ধারণা কেউই দিতে পারবে না। কারণ কাজের বেতন মূলত আপনার দক্ষতার উপর নির্ভর করে। নিম্নে কিছু কাজের বেতন কেমন তার বিস্তারিত দেওয়া হল:-
রোমানিয়া ওয়েটার কাজ
আপনি যদি রোমানিয়া হোটেল বা কাজের ভিসা নিয়ে যান এবং রোমানিয়া যাওয়ার পরে একটি হোটেলে ওয়েটার হিসেবে কাজ করেন। তাহলে প্রতি মাসে আপনার বেতন পড়বে ১০০০ থেকে ১২০০ ইউরো।
রোমানিয়া কৃষি কাজ
আপনি যদি রোমানিয়া কৃষি ভিসা নিয়ে যান এবং রোমানিয়া যাওয়ার পরে কৃষিকাজ করেন। তাহলে প্রতি মাসে আপনার ইনকাম হবে ১৪০০ থেকে ১৫০০ ইউরো। রোমানিয়া বেশিরভাগ আপেল, আঙ্গুর শাকসবজি চাষ করা হয়।
আরো পড়ুন ,,, রোমানিয়া থেকে ইতালি কিভাবে যাওয়া যায়
রোমানিয়া বিল্ডিং কনস্ট্রাকশন কাজ
বাংলাদেশ বা মধ্যপ্রাচ্যের দেশগুলোর মতো ইউরোপীয় দেশগুলোতে বিল্ডিং কনস্ট্রাকশন কাজ বেশি হয় না। বর্তমান সময়ে ইউরোপীয় দেশগুলোতে বিল্ডিং এ কাজ মোটামুটি করা হয়, তারপরও আমাদের দেশের মানুষদের জন্য ইউরোপীয় দেশগুলোতে বিল্ডিং কনস্ট্রাকশন কাজের অভাব নেই। আপনি যদি রোমানিয়া ভিসা বিল্ডিং কন্সট্রাকশন এর কাজ করেন। তাহলে প্রতি মাসে আপনার ইনকাম হবে ১৩০০ থেকে ১৫০০ ইউরো পর্যন্ত।
রোমানিয়া ইলেকট্রিক্যাল কাজ
রোমানিয়া ইলেকট্রিক্যাল কাজ: বর্তমান সময়ে রোমানিয়াতে ইলেকট্রিক্যাল কাজের জন্য অসংখ্য শ্রমিকের প্রয়োজন। তাই বাংলাদেশ থেকে ইলেকট্রিক্যাল কাজে যে সকল শ্রমিকরা অনেক দক্ষ তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে।
আপনি যদি ইলেকট্রিক্যাল কাজে পারদর্শী হন, তাহলে রোমানিয়া যাওয়ার পরে ইলেকট্রিক্যাল কাজ করতে পারেন। ইলেকট্রিক্যাল কাজ করতে হলে ইলেকট্রিক্যাল কাজের দক্ষতা অর্জন করতে হবে। আপনি রোমানিয়া ইলেকট্রিক্যাল কাজ করলে মাসে বেতন হবে ১৬০০ থেকে ১৮০০ ইউরো পর্যন্ত।
উপরে উল্লেখিত কাজগুলো সব সময় রোমানিয়া এভেলেবেল থাকে। আপনি চাইলেই রোমানিয়া উক্ত কাজগুলো করতে পারেন এবং যে বেতন গুলো লিস্ট দেওয়া হয়েছে এর চেয়ে একটু কম বা বেশি পেতে পারেন।
রোমানিয়া আবহাওয়া কেমন?
রোমানিয়া আবহাওয়া কেমন: আমরা যারা এখনো পর্যন্ত রোমানিয়া যেতে পারি নাই তারা হয়তো বা রোমানিয়ার আবহাওয়া সম্পর্কে সঠিকভাবে জানিনা। রোমানিয়া অন্যান্য ইউরোপীয় দেশগুলোর মতো নয়, রোমানিয়া একটু ভিন্ন। কারণ ইউরোপীয় অন্যান্য দেশ রয়েছে, সে দেশগুলোতে ঠান্ডার পরিমাণ অনেক বেশি এবং গরম খুবই কম।
কিন্তু রোমানিয়াতে ৬ মাস ঠান্ডা থাকে এবং বাকি ছয় মাস গরম থাকে। কিন্তু গরমের পরিমাণ সর্বোচ্চ ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকে এবং ঠান্ডা থাকে মাইনাস টুয়েন্টি ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত। রোমানিয়ার অধিকাংশ অঞ্চল বরফে ঢেকে যায়।
আর ভিতরে কিছু কিছু অঞ্চল বরফ জমাট ধরে না এবং সেই সকল অঞ্চলগুলোতে শাকসবজি ফলমূল ও গম চাষ করা হয়। এবং গ্রীষ্মকালীন সময়ে বরফে ঢাকা অঞ্চল গুলোতে কৃষি কাজ করা হয়। শীতকালীন সময় বড় বড় শহরের রোড গুলো তুষার পড়ে যখন ঢেকে যায়।
তখন সরকারিভাবে বরফ কাটার মেশিন রয়েছে, সেই মেশিন দ্বারা বরফ কাটা হয়। তারপরে গাড়ি চলাচল ও মানুষজন চলাফেরা করে। ইউরোপীয় দেশগুলোতে শীতকালে মূলত মানুষের দৈনন্দিন জীবনযাপনে একটু কষ্টকর হয়ে পড়ে।
আমরা যারা বাংলাদেশ থেকে ইউরোপীয় দেশগুলোতে যাওয়ার ইচ্ছা পোষন করি। কিন্তু তার পূর্বে আপনার জেনে রাখা উচিত যে ইউরোপীয় দেশগুলোতে গরমের পরিমাণ অতিরিক্ত নয়, কিন্তু ঠান্ডা আপনার কল্পনার বাহিরে।
আপনি যদি ঠান্ডা সহ্য করতে পারেন, তাহলে ইউরোপীয় দেশগুলোতে পাড়ি জমাতে পারেন। তা না হলে রোমানিয়া গিয়ে আপনি কাজ করতে পারবেন না, কাজ করতে না পারলে আপনার ইনকাম হবে না। তাই রোমানিয়া যাওয়ার পূর্বে আপনি একটু ভেবেচিন্তে যান, কারণ রোমানিয়ার আবহাওয়া সম্পর্কে হয়তো বা কিছুটা হলেও আপনি জানতে পেরেছেন।
আরো পড়ুন ,,, বাংলাদেশে কানাডার এম্বাসি কোথায় অবস্থিত
শ্যামলী পরিবহন অনলাইন টিকেট বুকিং করার নিয়ম এবং টিকিটের দাম কত
বর্তমানে বাংলাদেশ থেকে রোমানিয়া যাওয়ার উপায়
আপনারা যারা বাংলাদেশ থেকে রোমানিয়া যাওয়ার চিন্তা ভাবনা করি তারা হয়তো বা কিভাবে রোমানিয়া যেতে পারবেন বাংলাদেশ থেকে সে সম্পর্কে জানেন না। বর্তমান সময়ে বাংলাদেশ থেকে রোমানিয়া যেতে হলে আপনাকে অনলাইনে আবেদন করে যেতে হবে। এছাড়া সরকারিভাবে আপনি যেতে পারেন। আপনি যদি রোমানিয়া অনলাইনে আবেদন করে যান তাহলে আপনার যা যা প্রয়োজন হবে তা হল:-
(১) আপনার একটি বৈধ পাসপোর্ট প্রয়োজন হবে এবং পাসপোর্ট এর মেয়াদ সর্বনিম্ন এক বছর হতে হবে।
(২) আপনার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।
(৩) আপনার যদি শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট থাকে তাহলে তা প্রয়োজন হবে।
(৪) আপনার যদি আইএলটিএস করা থাকে তাহলে তার সার্টিফিকেট প্রয়োজন হবে।
উপরে উল্লেখিত সবকিছুই যদি আপনি ঠিকঠাক সাবমিট করতে পারেন তাহলে ছয় মাস বা এক বছরের ভিতর আপনি রোমানিয়ার ভিসা পেয়ে যাবেন। এরপরে রোমানিয়া যেতে হলে আপনাকে গুনতে হবে সাত থেকে আট লাখ টাকা।
আপনি যদি রোমানিয়া সরকারিভাবে যেতে চান তাহলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করতে হবে। সেখান থেকে আপনি পেতে পারেন রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা।
প্রিয় বন্ধুরা আশাকরি, রোমানিয়া যাওয়ার উপায় সম্পর্কে আপনাদের সুন্দর একটা ধারনা দিতে পেরেছি। বন্ধুরা তার পূর্বে আপনারা আরেকটি কথা জেনে রাখেন যে, আপনারা কখনো কোন এজেন্সির মাধ্যমে অবৈধ পথে রোমানিয়া যাওয়ার চিন্তাভাবনা করবেন না।
কারণ তাতে আপনার জীবন ও জানমালের ক্ষতির সম্মুখীন হতে পারে এ সম্পর্কে আপনারা সবাই হয়তো বা কমবেশি অবগত রয়েছেন এবং বাংলাদেশের কোনো এজেন্সির মাধ্যমে যাওয়ার চিন্তাভাবনা করবেন না।
কারণ তারা ফেক ভিসা দিয়া রোমানিয়া নিয়ে যায় এর পরবর্তীতে ছয় মাস এক বছর পরে আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে। তাই আমি বলবো উপরে উল্লিখিত দুটি মাধ্যম ব্যতীত কখনোই রোমানিয়া যাওয়ার চিন্তাভাবনা করবেন না।
শেষকথা
প্রিয় বন্ধুরা, আমার এই ওয়েবসাইটটিতে রোমানিয়া ভিসা সম্পর্কে, কানাডা ভিসা, মালয়েশিয়া ভিসা, টাকার রেট, নামের অর্থ এবং আরো ভিন্ন ভিন্ন পোস্ট রয়েছে। আপনারা চাইলে যেকোন সময় আমার এই ওয়েবসাইটটিতে ভিজিট করতে পারেন।
আশা করি, আপনাদের রোমানিয়া সম্পর্কে সুন্দর একটা ধারণা দিতে পেরেছি। আজকে এ পর্যন্ত আবার হয়তো বা দেখা হবে আপনাদের সাথে অন্য কোন বিষয় নিয়ে। আমার এই ওয়েবসাইটটিতে আসার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
