ঈদের নামাজের নিয়ম কানুন॥ ঈদুল ফিতরের নামাজের তাকবীর
ঈদের নামাজের নিয়ম কানুন
ঈদের নামাজের নিয়ম কানুন সম্পর্কে প্রিয় পাঠক আপনাদের সাথে আলোচনা করব। ঈদ হল মুসলমানদের পবিত্র প্রধান ধর্মীয় উৎসব। প্রতিবছর দুটি ঈদের নামাজ আদায় করা হয় একটি হল ঈদুল ফিতর অন্যটি হলো ঈদুল আযহা।
You may like also......
তাই আমরা বছরে দুইবার ঈদের নামাজ আদায় করার কারণে অনেক সময় নিয়ম কানুন ভুলে যাই। ঈদের নামাজের নিয়ম নিচে দেওয়া হল:-
ঈদের নামাজ খোলা আকাশের নিচে পড়া সুন্নত।
ঈদের নামাজ জামাত ছাড়া আদায় করা যাবে না।
ঈদের নামাজ বাসাবাড়িতে পড়তে হলে জামাতে পড়তে হবে।
ঈদের নামাজে কোন আযান ও ইকামত নেই।
ঈদের নামাজ কোরআন তেলাওয়াতের মাধ্যমে আদায় করতে হবে।
ঈদের নামাজে 6 টি তাকবীর দিতে হবে
ঈদের নামাজের প্রথম রাকাতে (আল্লাহু আকবার) বলে হাত বেঁধে তিনটি তাকবীর দিয়ে সূরা ফাতিহা পড়তে হবে।
দ্বিতীয় রাকাতে সূরা মিলানোর পর তিনটি তাকবীর দিয়ে রুকুতে যেতে হবে।
ঈদের নামাজের নিয়ত
ঈদের নামাজের নিয়ত হলো:- ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজ। 6 তাকবীরের সঙ্গে একটি ইমামের পিছনে কেবলা মুখী হয়ে আল্লাহর জন্য আদায় করছি ,আল্লাহু আকবার,।
প্রথম রাকাআত: তাকবীরে তাহরীমা আল্লাহু আকবার বলে হাত বাধতে হবে।
ছানা পড়া: সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারা কাসমুকা ওয়াতাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুকা।
তিনটি তাকবীর দেওয়া। এক একটি তাকবীর এর মাঝে তিন তাসবিহ্ পরিমাণ সময় নেওয়া।
আউযুবিল্লাহ- বিসমিল্লাহ বলা।
সুরা ফাতেহা পড়া।
সূরা মিলানো
নিয়মিত নামাজের মত রুকু সেজদা দিয়ে প্রথম রাকাত শেষ করা।
দ্বিতীয় রাকাত: বিসমিল্লাহ বলা।
সুরা ফাতেহা পড়া।।
সূরা মিলানো।
তিন তাকবীর দেওয়া।
রুকুর তাকবীর দিয়ে রুকুতে যাওয়া।
সেজদা আদায় করে তাশাহুদ, দুরুদ, দোয়ায়ে মাসুরা পরে নামাজ শেষ করা।
এগুলোই হল ঈদের নামাজের নিয়ম।
ঈদুল ফিতরের নামাজের তাকবীর
ঈদুল ফিতরের নামাজের তাকবীর সম্পর্কেআমাদের সাথে আলোচনা করব। রমজান সমাপ্তি হওয়ার পর ঈদের দিন তাকবীর দেওয়ার বিধান রয়েছে।
তাকবীর আপনারা এভাবে দিতে পারেন:- আল্লাহু আকবার, আল্লাহু আকবার।লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ।
এই তাকবীর এর অর্থ হল:- আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ ছাড়া সত্য কোন উপাস্য নেই। আল্লাহ মহান, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য।
পুরুষরা তাকবীর উচ্চস্বরে দিবেন । আর নারীরা চুপে চুপে তাকবীর দিবেন। ঈদের চাঁদ যদি দেখা যায় সেই সময় থেকে তাকবীর দিতে হবে।
