হাতের লেখা সুন্দর করতে সব শিক্ষকের করণীয় -

হাতের লেখা সুন্দর করতে সব শিক্ষার্থীর করণীয়

হাতের লেখা সুন্দর করতে সব শিক্ষকের ও শিক্ষার্থীর করণীয় সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করবো প্রিয় পাঠক। আপনারা হয়তোবা সবাই জানেন হাতের লেখা সুন্দর মানেই একটা ভালো স্টুডেন্ট এর পরিচয় দেয়। আমরা সবাই হয়তো বা চেষ্টা করি হাতের লেখা সুন্দর করার কিন্তু কারো হয় আবার কারো হয় না।

 
হাতের লেখা সুন্দর করতে সব শিক্ষকের করণীয়



আপনি সারাদিন লিখতেই থাকবেন তাহলে হয়তো বা কিছুটা ইম্প্রুভ হবে আপনার হাতের লেখা। কিন্তু পুরোপুরি হবে না। তাই আজকে আমি হাতের লেখা সুন্দর করার জন্য কিছু নিয়ম নীতি উল্লেখ করব। হয়তোবা আপনার ফলো করতে পারেন আশা করি হাতের লেখা ভালো হবে।

You may like also....

হাতের লেখা সুন্দর করতে প্রয়োজনীয় কিছু করণীয় আছে তা দেওয়া হল:- হাতের লেখা সুন্দর করতে হলে ৩ টি খাতার প্রয়োজন।

১. একটি সাদা রাফখাতা।

২. একটি দাগ টানা বাংলা খাতা।

৩. একটি দাগ টানা ইংরেজি খাতা।

আরো কিছু প্রয়োজন তা হলো:- যে কলমে কালি নেই এরূপ একটি কলম।

* একটি রোলার ও একটি স্কেল

* সকল অক্ষর ও letter প্রকৃত নির্ধারিত পাঠ্যবইয়ে যেভাবে দেওয়া আছে ঠিক সেইরকম ভাবে লেখা।

* শব্দ গঠনে বর্ণসমূহ সমান আকৃতিতে লেখা।

* পরতেক শারির সমান দূরত্ব বজায় রাখা।

* শব্দ গঠনে সমান দূরত্ব বজায় রাখা।

* প্রতিটি লাইন সোজা রাখতে হবে।

ইংরেজি লেখার জন্য যা করণীয় তা হল:-  ক্যাপিটাল লেটার এ স্মল লেটার এর দিকে খেয়াল রাখতে হবে।
হাতের লেখা সুন্দর দেখাতে হলে পাঠ্যবইয়ের যে যুক্তবর্ণ দেওয়া আছে ও হুবাহুব লিখতে হবে। তাহলে হাতের লেখা অনেক সুন্দর দেখাবে।

* সবগুলো বর্ণের আকৃতি সমান হতে হবে সেদিকে আমাদের খেয়াল রাখা দরকার।

* লেখার সময় বর্ণ গুলোর মধ্যে সমান দূরত্ব বজায় রাখতে হবে।

* লেখার সময় এগুলো খেয়াল রাখতে হবে যে, প্রতিটি বর্ণের নিচের অংশ সমান হতে হবে তা না হলে লেখা সুন্দর দেখাবে না।

* লেখার সময় এটাও খেয়াল রাখতে হবে যে, বর্ণের উপরের অংশ সমান হতে হবে।

হাতের লেখা সুন্দর করতে শিক্ষকের যা করণীয়

ক্লাস ওয়ান থেকে শুরু করে চতুর্থ শ্রেণি পর্যন্ত দেখা যায় হাতের লেখা জমা দিতে হয় শিক্ষকের কাছে। শিক্ষকের করণীয় প্রতিদিন 20 মিনিট করে হাতের লেখার প্র্যাকটিস করা। পাঠ্যবইয়ে যেভাবে লেখা আছে তদ্রূপ লেখা। 


ক্লাসে শিক্ষকের করণীয় ছাত্রছাত্রীদের হাতে বাংলা , ইংরেজি ও একটি রাফখাতা তুলে দেওয়া। শিক্ষকের খেয়াল রাখতে হবে যে তারা সঠিকভাবে বর্ণ লেখছে কিনা। শিক্ষকের আরও দেখতে হবে ছাত্রছাত্রীরা প্রতিটি খাতার পৃষ্ঠা 16 লাইনের বেশি লিখছে কিনা। 


কারণ 16 লাইনের বেশি লিখলে ওই লেখার সৌন্দর্য কমে যাবে।ছাত্র-ছাত্রীদের হাতের লেখা শেষ হলে পরবর্তীকালে শিক্ষকগণ খাতা কালেকশন করে খতিয়ে দেখা প্রয়োজন। তারপরে কোথায় কোথায় হাতের লেখায় ভুল আছে সবগুলো লেখায় গোল চিহ্ন দিয়ে মার্ক করে দেওয়া এবং সেখানে সুন্দর করে লিখে দেওয়া। 


এ পদ্ধতি ব্যবহার করলে ছাত্র-ছাত্রীদের হাতে লেখা অনেকটা সুন্দর হবে। শিক্ষকদের আরো কিছু করণীয় আছে যা করলে ছাত্র-ছাত্রীদের হাতের লেখা সুন্দর হবে। যেমন হাতের লেখা প্রতিযোগিতা নেওয়া এবং পুরস্কার বিতরন করা। 


তাতে করে ছাত্রছাত্রীদের হাতে লেখার উপরে আগ্রহ বাড়বে। পরীক্ষা নিতে হবে প্রত্যেক মাসের শেষের দিকে। এইরূপ ফলো করলে ছাত্র ছাত্রীদের হাতের লেখা সুন্দর ও মার্জিত হবে। সুন্দর একটি মার্জিন আপনার লেখাটা কে অনেক সুন্দর করতে পারে। 

বাচ্চাদের হাতের লেখা সুন্দর করার উপায়


তাই লেখার সময় মার্জিন ব্যবহার করুন বাচ্চাদের হাতের লেখা সুন্দর করার উপায় আমরা যারা হাতের লেখা সুন্দর করার চেষ্টা করি বা সবসময় পরীক্ষায় ভালো করতে চাই। লেখার সৌন্দর্য বাড়াতে চাই। আমি কিছু নিয়মাবলী নিম্নে উল্লেখ করলাম আশা করি আপনাদের হাতে লেখা অনেকটা ভালো হবে। 


বাচ্চাদের লেখা সুন্দর করতে হলে কলম সঠিক ভাবে ধরা শিখাতে হবে অনেক সময় কিছু কিছু বাচ্চারা ৪ বা ৫ আংগুল দিয়ে কলম ধরে। কিন্তু তিন আঙ্গুল দিয়ে কলম ধরা শিখাতে হবে বাচ্চাদের। তাহলে হাতের লেখা অনেক সুন্দর হবে। 


* আরো যেমন আছে বর্ণ লেখা, বাচ্চাদের হাতের লেখা সুন্দর করতে হলে বর্ণের সঠিক আকৃতি বর্ণ লেখার নিয়ম সম্পর্কে ধারণা দিতে হবে। 

* বাচ্চাদের বাংলা বর্ণমালায় মাত্রাহীন অর্ধমাত্রা ও পূর্ণমাত্রার বর্ণ রয়েছে এসব গুলো ভালো করে চিনতে হবে সঠিক ভাবে লিখতে হবে।

* বাচ্চাদের হাতের লেখা সুন্দর করতে হলে জ্যোতি বা বিরাম চিহ্নের ব্যবহার শিখাতে হবে তাহলে হাতের লেখা অনেক সুন্দর হবে।

* বাচ্চাদের হাতের লেখা সুন্দর করতে হলে। শব্দ থেকে শব্দ এর দূরত্ব বজায় রাখতে হবে। মানে নির্দিষ্ট পরিমাণ ফাঁকা রাখতে হবে তাহলে হাতের লেখা অনেক সুন্দর হবেন।

* বাচ্চাদের হাতের লেখা সুন্দর করতে হলে লাইন বাই লাইন সোজা রাখতে হবে। হাতের লেখা সুন্দর করতে হলে লেখার সময় কাটাকাটি করা যাবে না। কাটাকাটি করলে হাতের লেখার সৌন্দর্য তা কমে যায়। যদি কোন কারণে হাতের লেখায় ভুল হয় তাহলে একটান দিয়ে কেটে দিতে হবে, তাহলে হাতের লেখা সুন্দর যত থাকবে।


প্রিয় পাঠক হাতের লেখা সুন্দর করার করণীয় সম্পর্কে আজকে এ পর্যন্তই হয়তবা আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোন বিষয় নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন।
WRITTEN BY

A Blogger, Author and a Youtuber! Technology News Writer, has been with Ajker IT since 2022.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url