কিভাবে ওমানের ভিসা চেক করব এ সম্পর্কে জানতে চান

কিভাবে ওমানের ভিসা চেক করব এ সম্পর্কে জানতে চান

কিভাবে ওমানের ভিসা চেক করব এ সম্পর্কে জানতে চান তাহলে আমার এই পোস্টটি ভাল করে পড়ুন। প্রিয় পাঠক আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব ওমানের ভিসা কিভাবে চেক করা যায় বা চেক করার নিয়ম এ সম্পর্কিত সকল বিষয়বস্তু আপনাদের সামনে তুলে ধরব। আমরা যারা প্রবাসে যাওয়ার চিন্তা ভাবনা করি তারাই অনেক সময় কিছু একটা ভুল করি।

 

কিভাবে ওমানের ভিসা চেক করব এ সম্পর্কে জানতে চান


সে ভুলটা হল কেউ যদি আপনাকে ভিসা প্রদান করে আপনি তা অনলাইনে চেক না করেই তাকে টাকা পয়সা দিয়ে দেন। হয়তো বা পরবর্তীতে দেখা যায় সেই ব্যক্তি টাকা পয়সা নিয়ে  আপনাকে ধোঁকা দিয়ে চলে গেছে। তো আশা করি আমরা এই ভুলটা আর করবো না বর্তমানে পৃথিবীর অনেক দেশের ভিসা অনলাইনে চেক করা যায়। 


বর্তমানে অনেক মানুষই শিক্ষিত, আরো রয়েছে ঘরে ঘরে এন্ড্রয়েড সেট তাই আমাদের সবার সচেতন হওয়া দরকার। অনেক সময় আমরা নিজেদের ভুলের কারণে অনেক সমস্যার সম্মুখীন হয়। পরিশেষে আমি বলব যে আপনারা কারো কাছ থেকে ভিসা নিলে তাকে টাকা প্রদানের পূর্বে ভালো করে অনলাইনে চেক করে নিবেন। 


যদি সেই ব্যক্তি আপনাকে অবৈধ কোন ভিসা প্রদান করে সেটা কখনোই অনলাইনে পাওয়া যাবে না। কারণ সেটা ওমান গভমেন্ট থেকে কোন পারমিশন দেওয়া হয়নি ওর কোনো ডকুমেন্টস নেই। প্রিয় পাঠক আপনারা সব সময় চেক করে নিবেন। আমার নিজের বিদেশের অভিজ্ঞতা যতটুকু জানি তা আপনাদের সাথে শেয়ার করলাম। 

আরও পড়ুন।.....

ভিসা অফিস কবে খুলবে॥ ইন্ডিয়ান ভিসা সেক্টর সাপ্তাহিক ছুটি

মানুষ আরো সমস্যার সম্মুখীন হয় যেমন আপনি যদি লেখাপড়া না জানেন। তাহলে আপনাকে বলবে বিদেশে কাজ ড্রাইভারি বা ভাল কোন চাকরির কথা। ওমানে যাওয়ার পরে আপনি দেখবেন যে আপনার কাজ হয়তোবা রাখালের কাজ বা খেজুর বাগানের কাজ। আপনাকে বলবে যে আপনার বেতন বেশি ওমান যাওয়ার পরে আপনি দেখবেন আপনার বেতন কম।


তাই ভিসা প্রদানের পর আপনাকে একটা এগ্রিমেন্ট পেপার প্রদান করে যে কোম্পানির মাধ্যমে আপনি ওমান ভ্রমণ করবেন তো সেই ব্যাপারে পুরো ডিটেলস দেওয়া থাকে। সেই পেপার ভালো করে পড়ে নিবেন কারন তাহলে আশাকরি ওমান যাওয়ার পর কোন সমস্যার সম্মুখীন হতে হবে না। প্রিয় পাঠক আমরা সবাই জানি যে পাসপোর্ট অতি সহজেই পাওয়া যায়। 


কিন্তু অনেকগুলো ধাপ রয়েছে প্রসেসিংয়ে অনেক সময় লাগে তাই আমরা নিজেরাই চেক করতে পারি ওমানের ভিসা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা টাকা দিয়ে শুধু অপেক্ষা করে যাই ওমানের ভিসা কবে রেডি হবে। বর্তমান আধুনিক সময়কালে সবার হাতে হাতে যেহেতু স্মার্টফোন রয়েছে আমি বলব আপনি শিক্ষিত না হল আপনার পাশের কোন ব্যক্তির দ্বারা ওমানের ভিসা চেক করে নিতে পারেন। 


আমাদের ভিতরে আবার হয়তো বা এক শ্রেণীর মানুষ রয়েছে যারা জানে যে, ভিসা রেডি হয়ে গেছে। কিন্তু তাকে কোন ধরনের ভিসা প্রদান করা হলো তা জানে না সে ক্ষেত্রেও আপনি অনলাইনে চেক করে নিতে পারেন। আমার এই আর্টিকেলটি ভাল করে পড়লেই আপনি ঘরে বসেই ওমানের ভিসা চেক করে নিতে পারবেন। তাহলে আসুন দেখে নেয়া যাক কিভাবে ওমানের ভিসা চেক করা যায়। 


প্রিয় পাঠক ওমানের ভিসা চেক করার নিয়ম এর বিষয়বস্তু দাওয়া হল ওমানের ভিসা চেক করতে হলে অল্প কিছু তথ্য প্রয়োজন হয়। 

ওমানের ভিসা চেক করতে হলে প্রথমে আপনার প্রয়োজন হবে এপলিকেশন নাম্বার। 

এর পরবর্তীতে প্রয়োজন হবে ট্রাভেল ডকুমেন্ট নাম্বার। 

এরপর আপনার প্রয়োজন হবে তা হলো ডকুমেন্ট নেশনালিটি অর্থাৎ আপনি কোন দেশের নাগরিক সেই দেশের নাম এসকল তথ্য ওমানের ভিসা চেক করতে হলে প্রয়োজন হবে।


কিভাবে ওমানের ভিসা চেক করতে হবে তার পদ্ধতি

ওমানের ভিসা চেক করার সর্বপ্রথম যে নিয়ম গুলো পালন করতে হবে। তা হল আপনি যেকোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। তা গুগল ক্রোম হতে পারে, শুধু গুগোল হতে পারে, ইউসি ব্রাউজার হতে পারে, এ ধরনের যেকোনো একটি হলে হবে। এর পরবর্তীতে আপনি চাইলে আপনার মোবাইল অথবা ডেস্কটপ বা কম্পিউটার আরও একটা অপশন রয়েছে তাহলে ল্যাপটপ এর যেকোনো একটি সিলেক্ট করে ব্যবহার করতে পারেন।


পরবর্তীতে আপনার যা করতে হবে ব্রাউজারটি ওপেন করার পর সার্চ করতে হবে oman visa check online লেখার পর আপনি অনেকগুলোই ফলাফল দেখতে পাবেন। 

অনেকগুলো ফলাফলের মাধ্য track your application - Evisa  ওয়েবসাইট টি ক্লিক করবেন। 

ওমানের ভিসা চেক করা যাবে উপরে উল্লেখিত ওয়েবসাইটের ক্লিক করলে। প্রিয় পাঠক পরবর্তী ধাপগুলো নিম্নে দেওয়া হলঃ পরবর্তীতে ওয়েবসাইট ওপেন হওয়ার পর আপনার যা করতে হবে। 

* ভিসা এপ্লিকেশন নাম্বার বসাতে হবে। 

* তারপর আপনি ট্রাভেল ডকুমেন্ট নাম্বার দিতে হবে। 

* এরপর যা আপনার করতে হবে ডকুমেন্ট ন্যাশনালিটি অর্থাৎ আপনি যে দেশের নাগরিক সেই দেশের নাম প্রয়োজন হবে। 

* আপনি যদি নেপালের হন তাহলে নেপাল সিলেক্ট করবেন, আপনি যদি ভারতের হয় তাহলে  ভারতের সিলেক্ট করবেন। আর আপনি যদি বাংলাদেশের হন বাংলাদেশ সিলেক্ট করবেন। 

* এরপর আপনাকে পূরণ করতে হবে টেক্সট ভেরিফিকেশন মানে কিছু আঁকা বাঁকা ইংলিশ ওয়ার্ড দেওয়া থাকবে সেগুলো আপনাকে নির্ভুল আকারে লিখতে হবে। এরপরে সার্চ বাটনে ক্লিক করে দিবে তারপর আপনার ভিসার সকল ডকুমেন্ট দেখতে পাবেন।


ওমানের ভিসা চেক করার নিয়ম, কিভাবে ওমানের ভিসা চেক করা যায় এর সকল পদ্ধতি উপরে উল্লেখিত করা হলো। প্রিয় পাঠক আমার এই পোস্টের মাধ্যমে আশাকরি আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। আমার এই পোস্টটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আবারও ভিজিট করবেন এই ওয়েবসাইটে ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।
WRITTEN BY

A Blogger, Author and a Youtuber! Technology News Writer, has been with Ajker IT since 2022.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url