কাতার ভিসা চেক এর বিস্তারিত তথ্য সম্পর্কে জানুন
কাতার ভিসা চেক এর বিস্তারিত তথ্য সম্পর্কে জানুন
কাতার ভিসা চেক এর বিস্তারিত তথ্য নিম্নে দেওয়া হল। প্রিয় পাঠক আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আলোচনা করব কাতারের ভিসা কিভাবে চেক করা যায়। আমরা যারা বিদেশে যেতে চাই মানি কাতার যেতে চাই তারা হয়তো বা অনেক সময় ভিসা চেক না করেই বিশ্বাসের উপর চলে যান। কিন্তু যাওয়ার পরে আপনি বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে পড়েন।
আমি বলব কাতার যাওয়ার পূর্বেই ভিসা চেক করে যাওয়া ভালো কারণ বাংলাদেশ থেকে আমরা সবাই জানি সরকারিভাবে কাতার জনশক্তি রপ্তানি হয় খুব কম। দালাল এজেন্সি বা কোন রিলেটিভ এর কাছ থেকে ভিসা সংগ্রহ করে যাওয়া হয়। তাই আপনি যার কাছ থেকে সংগ্রহ করে যান না কেন ভিসা চেক করাটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়।
কাতার ভিসা চেক করে যাওয়া মানে আপনার জীবনের ভাগ্য নামের চাকাটা ঘুরে যাওয়া। আমরা অনেকেই জানি না যে কাতার ভিসা অনলাইনে চেক করা যায়। বর্তমান সময়ে একটি এন্ড্রয়েড ফোন কাতারের ভিসা চেক করা যায়। যদি আপনি কাতার ভিসা চেক এর ওয়েবসাইট এর নাম জানেন কিভাবে করতে হয় তা বুঝেন।
আজকে আমার এই পোস্টের মাধ্যমে আপনাদের কাতারের একটি ওয়েবসাইটের লিংক দিব যা থেকে আপনি কাতার ভিসা চেক করতে পারবেন এবং কিছু ইমেজ এর মাধ্যমে দেখিয়ে দিব কিভাবে কাতারের ভিসা চেক করা যায়। আসুন তাহলে আমার পোস্টটি ভাল করে পড়ুন আশা করি আপনি কিছুটা হলেও বুঝতে পারবেন।
আরো পড়ুন। .....
কাতার বিশ্বকাপ সময়সূচী॥কাতার বিশ্বকাপের স্টেডিয়াম
কাতারের ভিসা চেক করার ওয়েবসাইট টির নাম হল https//portal.www.moi.gov.qa এই নামটি সার্চ দিলে আপনি পেয়ে যাবেন কাতার ভিসা চেক করার সাইট। প্রিয় পাঠক এরপরে আরো কিছু ধাপ রয়েছে তা ছবির মাধ্যমে আপনাদেরকে আমি দেখিয়ে দিব।
প্রিয় পাঠক আপনি উপরে উল্লেখিত লিংক লিখে যদি সার্চ করেন তাহলে এভাবে দেখা যাবে।
কাতার ভিসা চেক ছবি
উপরের ছবির inquiries এ ক্লিক করুন। তারপরে আপনি চলে যাবেন অন্য একটি অপশনে তাও নিম্নে দেওয়া হল।
নিম্নে যে ছবি দেওয়া হল তার উপরে দেখা যাচ্ছে দূরবীন আকারে একটি ফটো এই ফটোর উপর ক্লিক করুন।
এর ওপরে ক্লিক করলে আপনি চলে যাবেন Visa- inquiries and printing . এর ছবি নিম্নে দেওয়া হল।
উপরে উল্লেখিত যে ছবিটি দেখা যাচ্ছে এই ছবিতে Visa- inquiries and printing এ ক্লিক করলে আপনি অন্য একটি অপশনে চলে যাবেন। অন্য একটি অপশনের ছবি নিলে দেওয়া হল।
Visa inquiries and printing উপরে উল্লেখিত এই ছবিটির মতো চলে আসবে visa number লেখা দেখা যাবে নিচে খালি ঘরে visa number দিতে হবে। পরবর্তীতে passport number লেখা দেখা যাবে এখানে পাসপোর্ট নাম্বার বসাতে হবে। পরে nationality লেখা দেখা যাবে এখানে আপনি যে দেশে বসবাস করেন বা আপনি যে দেশের নাগরিক ওই দেশের নাম লিখতে হবে।
এর পরবর্তীতে আরও একটা অপশন রয়েছে তাকে বলা হয় verification code অপশন। এই অপশনে উপরে কিছু নাম্বার দেখা যাবে তিন সংখ্যার ওই নাম্বার নিচে বসাতে হবে। এরপর নিচে দেখা যাবে submit অপশন। পরবর্তীতে আপনি সাবমিট করে দিলে আপনার ভিসা কপি চলে আসবে প্রিয় পাঠক এভাবেই মূলত কাতারের ভিসা চেক করা হয়।
প্রিয় পাঠক কাতার ভিসা চেক সম্পর্কে বিস্তারিত তথ্য উপরে উল্লেখিত করা হলো। আজকে এ পর্যন্তই আশা করি আমার এই পোস্টটি আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।



