ঘরে বসে ভিসা চেক করার নিয়ম ও পদ্ধতি সম্পর্কে জানুন
ঘরে বসে ভিসা চেক করার নিয়ম ও পদ্ধতি সম্পর্কে জানুন
ঘরে বসে ভিসা চেক করার নিয়ম ও পদ্ধতি সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। আমরা যারা বিদেশে যাওয়ার জন্য কোন দালাল বা এজেন্সিকে ধরি তখন আমরা ভিসা ভালো করে চেক করি না। চেক না করার ফলে বিদেশে যাওয়ার পর অনেক বিপদের সম্মুখীন হতে হয়। আমি বলব আপনারা যারা বিদেশে যেতে চান, যাওয়ার পূর্বে ভিসা ভালো করে চেক করে নিবেন।
তা না হলে অনেক সময় দেখা যায় যে বিদেশে যাওয়ার পর আমরা অনেক বিপদের সম্মুখীন হই। তখন আমাদের আর কিছু করার থাকে না, আমি আর একটা কথা বলে রাখি যে ভিসা প্রদানের পর আপনাকে এগ্রিমেন্ট পেপার দিবে সেই এগ্রিমেন্ট পেপার টি ভালো করে পরে নিবেন। কারণ সেই এগ্রিমেন্ট পেপার আপনার বিদেশে কোন ধরনের ফ্যাসালিটি প্রদান করা হবে তা বর্ণনা করা থাকে।
আরো পড়ুন। .....
মহাকাশ সম্পর্কে ১০ টি অজানা তথ্য যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন
বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম কি॥বাংলাদেশের শেয়ার বাজারের সমস্যা সমূহ
যেমন আপনাকে বেতন কত দেওয়া হবে, আপনার কোম্পানির নাম, আপনাকে কতদিন পর বেতন দিবে, আপনার থাকা খাওয়ার ব্যাপারে সকল বৃত্তান্ত দেওয়া থাকবে। তাই আমি মনে করি যে বিদেশে যাওয়ার পূর্বে ভালো করে চেক করে নিতে হবে।
বর্তমান আধুনিক যুগে ঘরে বসে ভিসা চেক করা যায়, ঘরে বসে আজকাল সবকিছুর মতই ভিসা চেক করা যায়। আমরা বাংলাদেশীরা অধিকাংশই আরব কান্ট্রি তে কাজের জন্য যে থাকে। সেখানে যাওয়ার পর কিছু অসাধু ব্যবসায়ীদের হাতে পড়ে আমরা সর্বহারা হয়ে যাই। তাই আমি বলবো আপনারা যারা বিদেশে যেতে চান ভিসা চেক করে দেওয়াটাই ভালো। আসুন আমরা কিভাবে ঘরে বসে ভিসা চেক করব তার নিয়ম সম্পর্কে জেনে নিন।
আমার এই পোস্টের মাধ্যমে আপনাদের জানিয়ে দিবো, ঘরে বসে আপনারা কিভাবে চেক করবেন। প্রিয় পাঠক আপনার হাতে যদি একটি এন্ড্রয়েড সেট থাকে তাহলেই আপনি ঘরে বসে চেক করতে পারেন। তাতে কোন ল্যাপটপ বা কম্পিউটার এর প্রয়োজন হয় না।
মোবাইল দিয়ে ঘরে বসে কিভাবে ভিসা চেক করবেন তা নিম্নে দেওয়া হলঃ আমি আরব কান্ট্রির বাহরাইন এর ভিসা চেক করার পদ্ধতি দেখিয়ে দেব। এর পরবর্তীতে আপনি যে দেশে ভ্রমণ করবেন সেদেশের ভিসা চেক এবং সেই দেশের নাম লিখে সার্চ দিলেই ভিসা চেক করার ওয়েবসাইট পেয়ে যাবেন। সেখান থেকে আপনি বিশেষ চেক করে নিবেন।
বাহরাইন ভিসা চেক করার নিয়ম
বাহারাইন ওয়েবসাইটের নাম এখানে ক্লিক করুন।
প্রিয় পাঠক আমি বাহরাইন এর ভিসা চেক করার লিংক নিচে লিখে দিলাম। আপনারা চাইলে এখান থেকে লিঙ্ক নিয়ে সার্চ করলে পেয়ে যাবেন বাহরাইন এর ভিসা চেক করার ওয়েবসাইট।
https://imra.bh এটি বাহরাইন এর ভিসা চেক করার অ্যাড্রেস, বাহরাইন এর ভিসা চেক করার নিয়ম ও পদ্ধতি নির্ণয়ঃ ছবি সহ দেওয়া হল।
উপরে যে ছবি দেওয়া হয়েছে সেই ছবির এক নাম্বার অপশনে ক্লিক করার পরে, আপনার কাছে চলে আসবে সার্ভিস অপশন। Services অপশনে ক্লিক করার পর আপনি দ্বিতীয় স্টেপ এ চলে যাবেন। দ্বিতীয় স্টেপ এর ছবি ও বিবরন দেওয়া হল। এর ধাপগুলো আপনি অনুসরণ করলে বাহরাইনের ভিসা চেক করতে পারবেন।
উপরে যে ছবি দেওয়া হয়েছে এ ছবির Express Services এ ক্লিক করলে আপনি পরবর্তিতে চলে যাবেন। সেখানে যাওয়ার পর আপনি বাহরাইন এর ভিসা চেক করতে পারবেন। পরবর্তী স্টেপের ছবি নিম্নে দেওয়া হল।
উপরে উল্লেখিত ছবিতে আপনি চলে আসলে এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে, যেমন Identitiy Card, Work permit, Application ID নিচে রয়েছে Passport. প্রিয় পাঠক আপনি যদি পাসপোর্ট দিয়ে বাহরাইন এর ভিসা চেক করতে চান তাহলে পাসপোর্ট এ ক্লিক করবেন। Personal number এর এখানে আপনার ভিসা নাম্বার বসাতে হবে। পরবর্তীতে আপনি reCAPTCHA ক্লিক করে সার্চ বারে ক্লিক করে দিবেন।
তাহলে আপনার ভিসার ছবি চলে আসবে, আপনি সেখানে দেখতে পারবেন। কোন কোম্পানি আপনাকে স্পন্সর করেছে, আপনাকে কি কাজ প্রদান করা হবে। আপনার ভিসার মেয়াদ কত, এসকল বৃত্তান্ত দেখতে পারবেন। প্রিয় পাঠক আজকে এ পর্যন্তই, আমার এই ওয়েবসাইটটিতে আরো বিভিন্ন দেশের ভিসা চেক করার নিয়ম কানুন দেওয়া আছে।
আপনাদের যদি ভালো লাগে তাহলে সেগুলো দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ


