দুবাই ভিজিট ভিসা চেক করার নিয়ম সম্পর্কে জানুন
দুবাই ভিজিট ভিসা চেক করার নিয়ম সম্পর্কে জানুন
দুবাই ভিজিট ভিসা চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কিভাবে আমরা দুবাই ভিজিট ভিসা চেক করব, ভিসা সংক্রান্ত বিষয়গুলো জানবো, আসল না নকল মূল বিষয়বস্তু সবগুলো জানার জন্যই ভিসা চেক করার প্রয়োজন হয়। বিদেশ গমনের পূর্বে আমরা ভিসা চেক না করার কারণে অনেক ধোকার সম্মুখীন হই।
ভিসা চেক করার উপকারিতা হলো ভিসার বর্তমান অবস্থা, ভিসার ক্যাটাগরি, স্পন্সর এর নাম। সবকিছুই ভালো করে জানা যায়। দুবাই ভিজিট ভিসা একটু চেক করে নেওয়া ভালো কারণ দুবাই তে যাওয়ার পর যদি বিশেষ কোনো সমস্যা দেখা দেয় তাহলে আপনি বড় ধরনের সমস্যায় পড়বেন। কারণ দুবাইয়ের অর্থনীতির সাথে সাথে দুবাইয়ের নিয়ম কানুন অনেক কঠিন।
তাই আমি মনে করি আপনারা দুবাই তে ভিজিট ভিসায় যান বা কোন কর্ম ক্ষেত্রে জান, যাই হোক না কেন সর্বক্ষেত্রেই আপনারা ভিসা চেক করে নিবেন। কিছু অসাধু ব্যবসায়ী বলতে দালালদের হাতে পড়ে অনেক সময় মানুষ অনেক বিপদের সম্মুখীন হয়। তাই অনলাইনে চেক করার পরই টাকা দেওয়াটা ভালো আমি মনে করি।
আরো পড়ুন। ...
কাতার ভিসা চেক এর বিস্তারিত তথ্য সম্পর্কে জানুন
বর্তমান সময়ে দুবাই ভিজিট ভিসা অনলাইনে চেক করাটা অনেক সহজ। আজকে আমি আপনাদের দুবাই ভিজিট ভিসা চেক করার লিংক এবং ছবি সহ দেখিয়ে দিব চেক করতে হয় কিভাবে ।
দুবাই ভিজিট ভিসা চেক করার জন্য একটি ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটটির ঠিকানা লিংক নিচে দেওয়া হলো ।
দুবাই ভিজিট ভিসা চেক করার পদ্ধতি
দুবাই ভিজিট ভিসা চেক করার লিংক ICA SMART SERVICES.
smartservices.ica.gov.ae এ লিংক লিখে আপনি সার্চ করলেও পেয়ে যাবেন দুবাই ভিজিট ভিসার ওয়েবসাইট। এটা মূলত দুবাই ভিজিট ভিসার ওয়েবসাইটের চেক করার নাম। এর পরবর্তী ধাপ অনুসরণ করতে হবে তা নিম্নে দেওয়া হল।
প্রিয় পাঠক উপরে উল্লেখিত ছবিতে public services লেখা দেখা যায় ওই লেখার উপর ক্লিক করলে সেকেন্ড স্টেপে চলে যাবেন। এর পরের স্টপেজ ছবি নিম্নে দেওয়া হলঃ এই ধাপ গুলো অনুসরন করলেই আপনি দুবাই ভিজিট ভিসা চেক করতে পারবেন।
প্রিয় লেসনার উপরে উল্লেখিত ছবিতে যে file validity দেখা যায় ওখানে ক্লিক করলে আপনি তৃতীয় স্টেপ চলে যাবেন। এরপরের স্টেপ ও ছবি নিম্নে দেওয়া হলঃ
তৃতীয় স্টেপ যাওয়ার পর যা করতে হবে তার ছবি নিম্নে দেওয়া হলঃ
প্রিয় বন্ধুরা উপরে উল্লেখিত যে ছবিটি রয়েছে সেই ছবির উপর দেখা যায় GCC Citizen। তার পরে রয়েছে Search By এর দুটি অপশন রয়েছে এর ভিতর আপনি পাসপোর্ট ইনফর্মেশন এ ক্লিক করবেন। অন্য একটি ফাইল রয়েছে Select the type তার ভিতরে দুটি অপশন রয়েছে।
একটি হল রেসিডেন্সি, দ্বিতীয় টি হল visa যেহেতু আপনি ভিসার জন্য এই ওয়েবসাইটে আসছেন সেহেতু আপনি visa ক্লিক করবেন।
পরবর্তীতে রয়েছে File Type এখানে আপনি Emirate Unified Number ক্লিক করবেন। এর নিচে রয়েছে আমিরাত ইউনিফাইড নাম্বার। এরপরে রয়েছে Nationality মানে আপনি যে দেশের নাগরিক সে দেশের নাম সিলেক্ট করবেন। পরবর্তীতে আপনার Date Of Birth বার্থ মানে আপনার জন্ম তারিখ এখানে সঠিক ভাবে আপনি সিলেক্ট করবেন।
পরবর্তীতে ক্যাপচা ক্লিক করে সার্চ বারে ক্লিক করবেন।
তাহলেই আপনি দেখতে পারবেন আপনার ভিজিট ভিসার সম্পূর্ণ চলে আসছে। এভাবেই মূলত দুবাই ভিজিট ভিসা চেক করা হয়। প্রিয় পাঠক আজকে এ পর্যন্তই দুবাই ভিজিট ভিসা চেক করার নিয়ম সম্পূর্ণ দেওয়া হল।
আমার এই পোস্টটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আবারও ভিজিট করবেন আমার এই ওয়েবসাইটটিতে।
আমার এই ওয়েবসাইটটিতে বিভিন্ন দেশের বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট লেখা আছে ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।


